লিটনের সঙ্গে ওপেনিংয়ে শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯

লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে শান্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪১ রান করেছে তারা।

প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম ওভারের পঞ্চম বলে লিটনের বিরুদ্ধে আইন্সলি এনলোভু জোরালো এলবিডাব্লিউর আবেদন করেন। আম্পায়ার তানভির আহমেদ তাতে সাড়া না দিলেও রিভিউ নেয় সফরকারীরা। তাতে সফল হয়নি, বরং রিভিউ হারায় জিম্বাবুয়ে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে হেরে আত্মবিশ্বাস তলানিতে থাকা বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে ফিরতে খুব মরিয়া। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছে। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও বিটিভি।

আফগানিস্তানের কাছে হারের ক্ষত নিয়েই চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ। ঢাকার ওই হারের দুঃখ ভুলে চট্টগ্রামে ঝলমলে শুরুর অপেক্ষায় সাকিব-মুশফিকরা। আগের ম্যাচে হেরে যাওয়ায় এখন যে কোন মূল্যে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি জিতে ফাইনাল নিশ্চিত করতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও সাব্বির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আমিনুল ইসলাম বিপ্লবের। এছাড়া দলে ঢুকেছেন শফিউল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। টেস্ট ও ওয়ানডে খেললেও প্রথমবার টি-টোয়েন্টি ক্যাপ পরবেন শান্ত। ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশের মতো বাজে অবস্থা জিম্বাবুয়েরও। ছন্নছাড়া বোলিং আক্রমণ জিম্বাবুয়েকে পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে শেষ দিকে বোলারদের ব্যর্থতায় হেরে গেছে তারা। বাঁচা মরার এই ম্যাচে জিম্বাবুয়ে দুটি পরিবর্তন এনেছে দলে। টেন্ডাই চাতারা ও ক্রেইগ আরভিনকে বাদ রেখে নেওয়া হয়েছে ক্রিস্টোফার এমপোফু ও রিচমন্ড মুতুম্বামিকে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, ‍টিনোটেন্ডা মুতম্বজি, কাইল জার্ভিস, ক্রিস্টোফার এমপোফু, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), আইন্সলি ‍এনলোভু, রায়ান বার্ল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম