চোটে আফগানিস্তানের বিপক্ষে শঙ্কায় বিপ্লব

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২১

বিপ্লবের হাতে ব্যান্ডেজ জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচে তাই খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন এই লেগস্পিনার।

হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের তালুতে আঘাত পান বিপ্লব। এই আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনটি সেলাই পড়েছে ক্ষতস্থানে। রাত সাড়ে ১২টায় সেলাই করা হয় তার হাতে। সকালে টিম হোটেলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে এই স্পিনারকে।

অবশ্য এই চোটের পরও আফগানদের বিপক্ষে খেলতে আত্মবিশ্বাসী বিপ্লব। ফিজিও জুলিয়ান ক্যালেফাতোও আশাবাদী। তিনি বলেন, এই লেগস্পিনারকে খেলানোর সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তবে এখনই কোনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ সারাদিন দেখে তারপর বিস্তারিত জানানো যাবে। আপাতত ভয়ের কিছু নেই।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে দারুণ পারফর্ম করেন বিপ্লব। প্রথম ওভারেই পান উইকেটের দেখা। নিজের প্রথম দুই ওভারে টিনোটেন্ডা মুতুম্বজি ও মাসাকাদজাকে ফেরান তিনি। তার শেষ ওভারেও একটি উইকেট পায় বাংলাদেশ রান আউট করে। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন বিপ্লব। দারুণ এই পারফরম্যান্সে জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন তিনি। কিন্তু চোট শঙ্কায় ফেলে দিলো তাকে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম