‘জয়ের ধারাবাহিকতায় থেকে ফাইনাল খেলতে চাই’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৪

শফিউল ইসলাম ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে লিগ পর্বের শেষ ম্যাচেও আফগানদের সঙ্গে লড়বে তারা। ফাইনালের আগে আত্মবিশ্বাস যোগাতে এই ম্যাচ স্বাগতিকরা জয়ের বিকল্প দেখছে না বললেন শফিউল ইসলাম।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে হারের পর জিম্বাবুয়েকে ৩৯ রানে হারাতে ব্যাটে বলে দুর্দান্ত ছিল বাংলাদেশ। সেই ধারা ধরে রেখে আফগানিস্তানের বিপক্ষে জয়খরা কাটাতে চায় স্বাগতিকরা। ফাইনালের প্রস্তুতিটা তাতে বেশ ভালোই হবে সাকিবদের জন্য।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বললেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট নেওয়া শফিউল, ‘আমাদের প্রস্তুতি ভালো। কালকের (শনিবার) ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলে জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে। এই জয়ের অভ্যাসটা আমাদের ফাইনাল খেলতে অনেক সাহায্য করবে।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়ে জিতেছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা চার ম্যাচ হেরেছে তারা। রশিদ খানদের বোলিং আক্রমণে কোনোবার বেশি সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। কোথায় ভুল হচ্ছে, সেগুলো খুঁজে বের করে শিখতে হবে মনে করেন শফিউল, ‘আমরা যদি আমাদের ভুলগুলো শুধরাতে পারি এবং নিজেদের কাজটা ঠিকমতো করে শতভাগ দিতে পারি তাহলে ওদের হারানো সম্ভব।’

যে কোনও উইকেটেই আফগানিস্তানের রিস্ট স্পিনাররা ভয়ঙ্কর। টার্নিং উইকেট পেলে তো প্রতিপক্ষকে আরও চেপে ধরে। তাই বাংলাদেশকে স্পোর্টিং উইকেটের দিকেই ঝুঁকতে হচ্ছে। এক্ষেত্রে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বললেন শফিউল, ‘বোলিং আক্রমণে কাদের প্রাধান্য থাকবে, এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। পেসাররা খেলুক বা স্পিনাররা, পরিকল্পনা বাস্তবায়ন করা সবারই দায়িত্ব। সবার উচিত হবে নিজের শক্তির জায়গায় থেকে ঠিক জায়গায় বল করা। তাহলেই আফগানিস্তানের ব্যাটসম্যানদের আটকে রাখা সম্ভব হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম