ব্যান্ডেজ জড়িয়ে অনুশীলন করলেও বিপ্লবকে নিয়ে শঙ্কা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৩

তালুতে ব্যান্ডেজ জড়িয়ে বোলিং অনুশীলনে বিপ্লব হ্যামিল্টন মাসকাদজার একটি শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের তালুতে আঘাত পান আমিনুল ইসলাম বিপ্লব। পরে তালুতে তিনটি সেলাইও দিতে হয়েছে। শুক্রবার সকালে হাতে ব্যান্ডেজ জড়িয়েই প্রায় ঘণ্টাখানেক বল করেছেন তিনি। এরপরও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বিপ্লবকে নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল উইকেটের পাশে প্রাণবন্ত বিপ্লবকেই পাওয়া গেছে শুক্রবার। বোলিংয়ে খুব একটা সমস্যায় পড়তেও দেখা যায়নি তাকে। কিন্তু আফগানদের বিপক্ষে কেবল বোলিং করলেই হবে না, ফিল্ডিংয়ের বিষয়টিও থাকছে। ম্যাচের এখনও অনেকটা সময় বাকি থাকায় এখনই বিপ্লবের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে অনীহা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বিপ্লবের অবস্থা আগের চেয়ে ভালো। বিপ্লব নিজেও বোলিং করে স্বস্তি অনুভব করেছেন। যে কারণে তরুণ এই লেগ স্পিনারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে বিসিবি।

শুক্রবার অনুশীলনের মাঝে দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো বিপ্লবের সঙ্গে কথা বলেছেন। বোলিংয়ে কেমন বোধ করছেন, বিপ্লবের সঙ্গে সম্ভবত সেই বিষয়েই কথা হয়েছেন ফিজিওর।

এরপরও আফগানিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচে বিপ্লবকে নিয়ে হয়তো ঝুঁকিতে যাবে না বাংলাদেশ। কারণ ইতিমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। স্বাভাবিকভাবেই এই ম্যাচের চেয়ে মিরপুরের ফাইনালে তার খেলাটা বেশি জরুরি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের