টি-টেন লিগের নতুন দল কালান্দার্সে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৯

শহীদ আফ্রিদি টি-টেন লিগেও দেখা যাবে শহীদ আফ্রিদির ঝলক। পাকিস্তানের এই সাবেক অলরাউন্ডারকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে টুর্নামেন্টের নতুন দল কালান্দার্স।

আবুধাবিতে হতে যাওয়া এ বছরের টুর্নামেন্টে নতুন দল হিসেবে বাংলা টাইগার্সের পর এবার নাম লিখলো কালান্দার্স। রবিবার দলটি উন্মোচিত হয়, আর এই দিন ফ্র্যাঞ্চাইজির আইকন খেলোয়াড় হিসেবে ৩৯ বছর বয়সী আফ্রিদিকে নিলো তারা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স ও এই টি-টেন লিগের কালান্দার্সের মালিক একজনই। পাকিস্তানি ব্যবসায়ী ফাওয়াদ রানা দুটি ক্লাবের সভাপতি। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি গ্লোবাল লিগের ফ্র্যাঞ্চাইজি ডারবান কালান্দার্সেও বিনিয়োগ রয়েছে তার।

এর আগে বাংলাদেশি ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী ও বিসিবির সাবেক ডিরেক্টর সিরাজউদ্দিন আলমের মালিকানায় টি-টেন লিগে উন্মোচিত হয় বাংলা টাইগার্স। বাংলাদেশে এই টুর্নামেন্টের উত্তেজনা ছড়িয়ে দিতে আয়োজকরা যোগ করেছে বাংলাদেশি এই নতুন দলকে।

৯ দলকে নিয়ে ১০ ওভারের এই প্রতিযোগিতার তৃতীয় আসরটি শুরু হবে আগামী ১৫ নভেম্বর। রাউন্ড রবিন লিগে খেলা শেষ হওয়ার পর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে চূড়ান্ত হবে বিজয়ী দল। ফাইনাল হবে ২৪ নভেম্বর। সব ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম