সিপিএলের অভিজ্ঞতা ভারত সফরে কাজে আসবে: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৩

সিপিএলের অভিজ্ঞতা ভারত সফরে কাজে আসবে: সাকিব ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে বুধবার দেশ ছাড়ছেন সাকিব আল হাসান। বিসিবির অনুমতি পেয়ে এবারের সিপিএল খেলতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে তিনি যখন খেলবেন, তখন তার সতীর্থরা ব্যস্ত থাকবেন জাতীয় লিগ খেলতে। ঘরোয়া ক্রিকেটে না থাকলেও সিপিএলের অভিজ্ঞতা ভারত সফরে কাজে লাগবে বিশ্বাস সাকিবের।

আগামী নভেম্বরে ভারতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে সিপিএল খেলে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন সাকিব। সিপিএলে খেলতে মুখিয়ে থাকা বাঁহাতি অলরাউন্ডার ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘ভারতে সিরিজের আগে ওখানে (সিপিএল) কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবো। সেই অভিজ্ঞতা ভারত সফরে কাজে আসবে। আমরা সবাই জানি এই সফর আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

প্রথম পর্বের ছয় ম্যাচে দুই জয় ও চার হারে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে চতুর্থ স্থানে আছে বার্বাডোজ। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে প্লে অফে। লিগ পর্বে বার্বাডোজের এখনও ম্যাচ বাকি চারটি। পরের ম্যাচ ২৬ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ অক্টোবর। 

এর দুই দিন পর ১৫ অক্টোবর ভারত সিরিজের ক্যাম্প শুরু হওয়ার কথা। ফলে ক্যাম্প শুরুর আগেই সাকিব দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও জানালেন সেই কথা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম