নিশ্ছিদ্র নিরাপত্তায় শ্রীলঙ্কাকে স্বাগত জানালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

কড়া নিরাপত্তায় ক্রিকেটারদের অভ্যর্থনা জানানো হয় নিরাপত্তা শঙ্কায় ভেস্তে যেতে বসেছিল পাকিস্তানে শ্রীলঙ্কার সীমিত ওভারের দুটি সিরিজ। শেষ পর্যন্ত দেশটির নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাসে সফরটি বাস্তবায়ন হতে চলেছে। প্রেসিডেন্সিয়াল পর্যায়ের নিরাপত্তা দিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।

করাচিতে পৌঁছেছে লঙ্কান দল, এখানেই ২৭, ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর হবে তিনটি ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে, যেখানে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।

ওই চোরাগুপ্তা হামলায় ৮ জন নিহত ও কয়েকজন খেলোয়াড় আহত হন। এরপর থেকে বড় দলগুলো পাকিস্তান সফর প্রত্যাখ্যান করে আসছে। শ্রীলঙ্কা সরকার নতুন করে সম্ভাব্য হামলার কথা জানালে এই সফরও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তানের সরকার দুই সপ্তাহের এই লম্বা সফরে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিলে রাজি হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক দিমুথ করুণারত্নে ও লাসিথ মালিঙ্গা সহ ১০ সিনিয়র খেলোয়াড় এই সফর বয়কট করেন। অবশ্য লাহিরু থিরিমানে ও দাসুন শানাকার নেতৃত্বে এই সফরের দল ঘোষণা করে এসএলসি। ২০০৯ সালের পর প্রথম বিদেশি দল হিসেবে পাকিস্তানে দুই সপ্তাহ অবস্থান করবে লঙ্কানরা।

কয়েকটি মিডিয়া সূত্রে জানা গেছে- চার্টার্ড ফ্লাইটে নয়, বিজনেস ক্লাসে করাচিতে পৌঁছান থিরিমানেরা। বোর্ডের দুই সদস্য রোশান গুনাথিলাকা ও কানিষ্কাও গেছেন দলের সঙ্গে। বুধবার কোনও অনুশীলন সেশন রাখা হয়নি সফরকারী দলের জন্য। তবে হোটেলে একটি ফটোসেশনে যোগ দেবেন খেলোয়াড়রা। শুক্রবার এই সিরিজ শুরু হওয়ার আগে ইসলামাবাদে শ্রীলঙ্কান হাই কমিশনার খেলোয়াড়দের জন্য একটি ডিনার পার্টির আয়োজন করেছে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: লাহিরু থিরিমানে (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, অভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা, গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, অভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকশে, মিনোদ ভানুকা, লাহিরু মাধুশানকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসুন ‍রাজিথা, লাহিরু কুমারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম