আফগানিস্তানের প্রধান কোচ ল্যান্স ক্লুজনার

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

ল্যান্স ক্লুজনার অন্তর্বর্তী কোচ নিয়ে বাংলাদেশ সফর শেষ করে গিয়েছে আফগানিস্তান। অবশ্য দেশে ফেরার পরই রশিদ খানরা পেয়ে গেছেন নতুন কোচ। ‍প্রধান কোচ হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ফিল সিমন্স চাকরি ছাড়ার পর শুক্রবার ক্লুজনারকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। ৫০ জন আবেদনকারী থেকে লেভেল-৪ কোর্স সম্পন্ন সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে বেছে নিয়েছে আফগানিস্তান। প্রধান কোচ হিসেবে ক্লুজনারের প্রথম মিশন নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ।

ক্লুজনারের নিয়োগ দেওয়া প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্ট্যানিকজাই বলেছেন, ‘ক্রিকেট বিশ্বে ল্যান্স ক্লুজনার পরিচিত নাম। কোচ ও খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতায় আমাদের খেলোয়াড়রা অনেক লাভবান হবে।’ সিমন্স চলে যাওয়ার পর আফগানিস্তান অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল অ্যান্ডি মোলসকে। তার অধীনেই বাংলাদেশে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে আফগানরা।

আফগান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ক্লুজনার, ‘ক্রিকেট বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ রোমাঞ্চিক ও সম্মানিত বোধ করছি। প্রত্যেকেই আফগানিস্তানের ভয়ডরহীন ক্রিকেট খেলা সম্পর্কে জানে।’

আফগানিস্তানের ক্রিকেট উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি সাবেক এই অলরাউন্ডারের, ‘আমার বিশ্বাস কঠোর পরিশ্রম করে আমরা বিশ্বের অন্যতম সেরা দল হতে পারব। আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। আশা করছি তাদেরকে পরবর্তী পর্যায়ে নিতে আমি সাহায্য করতে পারব।’

জাতীয় দলে প্রধান কোচের দায়িত্ব প্রথমবার পেলেও কোচিং ক্যারিয়ারে ক্লুজনার নাম তুলেছেন অনেক আগেই। কাজ করেছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী কিংসের প্রধান কোচ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের টেস্ট ব্যাটিং কোচ, ঘরোয়া লিগের দল ডলফিনের ‍প্রধান কোচ, জিম্বাবুয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম