আজহারউদ্দিনের ভাবনায় এখন শুধুই ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭

মোহাম্মদ আজহারউদ্দিন ক্রিকেটে ফিরলেন মোহাম্মদ আজহারউদ্দিন। লম্বা সময় ২২ গজের খেলাটি থেকে নির্বাসিত থাকা সাবেক এই অধিনায়ক ফিরেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে। নির্বাচনে বড় ব্যবধানে জেতার পর তার ভাবনায় এখন শুধুই ক্রিকেট।

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০০০ সালে ক্রিকেট থেকে নির্বাসিত হন আজহার। যদিও অনেক লড়াই চালিয়ে ২০১২ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তার নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে, তাতে আবারও ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখতে থাকেন তিনি। কিন্তু ২০১৭ সালে তার মনোনয়ন বাতিল করলে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে দাঁড়াতে পারেননি। এবার অবশ্য ঝামেলা হয়নি। নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে বসেছেন হায়দরাবাদ ক্রিকেটের সভাপতির পদে।

জয়ের পর সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘এই মুহূর্তে আমার মাথায় শুধু তিনটি বিষয় ঘুরছে- ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট।’ বড় ব্যবধানে নির্বাচিত হওয়ার পর ২২ গজের খেলাটি নিয়ে নতুন ভূমিকায় এগিয়ে যাওয়ার স্বপ্ন তার।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেছেন, ‘আমরা নতুন করে সব কাঠামো দাঁড় করাবো, সব কিছু নতুন করে ঘুরে দাঁড়াবে। সদস্যরা তাদের কাজ করছে, ‍এবার আমি শুরু করব। জানি সহজ হবে না, কিন্তু গত তিন বছর ধরে খেলাটি যেভাবে ভুগছে, সেখান থেকে বের করে আনতে নিজের সেরাটা উজাড় করে দেবো।’

টেস্ট অভিষেক নাকি রাজ্য ক্রিকেট সংস্থার প্রধানের দায়িত্ব— কোনটা বেশি স্নায়ুচাপে ভুগিয়েছে? আজহার বললেন, ‘ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আমি ১৫ বছর কঠোর পরিশ্রম করেছিলাম। এরপর যখন প্রথম টেস্ট খেলতে নামলাম, ভীষণ নার্ভাস ছিলাম। আর এখানে (হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি) আমরা দলীয়ভাবে কাজ করব। আমার বিশ্বাস আমরা আমাদের কাজে সফল হবো।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের