অক্টোবরে ভারতের সঙ্গে মেয়েদের ‘এ’ দলের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

চট্টগ্রামে অনুশীলনের ফাঁকে দুই সতীর্থর সঙ্গে রুমানার (ডানে) সেলফি আগামী বুধবার বাংলাদেশ সফরে আসছে ভারতের নারী ‘এ’ দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অতিথিরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল এবং দুটি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ৪, ৬ ও ৮ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১১, ১২ ও ১৪ অক্টোবর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রামে অনুশীলন করছেন নারী ক্রিকেটাররা। সোমবার ঘোষিত দলে রাখা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ ও নিগার সুলতানাকে। তবে প্রথম ওয়ানডে খেলেই বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ার পথে রওনা হবেন দুজনে। তাদের জায়গা নেবেন মমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষা।

বাংলাদেশ নারী ‘এ’ দল:  শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, মোর্শেদা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, মমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম