‘ফাহিম স্যার’কে বিসিবির সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

নাজমুল আবেদীন ফাহিমের (মাঝে) হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানলেন নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশের ক্রিকেটের ‘ফাহিম স্যার’ সোমবার কর্মক্ষেত্র বিসিবিতে কাটালেন শেষ দিন। বিদায়বেলায় তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

সোমবার দুপুরে জাতীয় টুর্নামেন্ট কমিটির সভা শেষে ফাহিমের হাতে ফুল ও স্মারক ক্রেস্ট তুলে দেন বিসিবির পরিচালকরা। আগের দিনও তাকে উপহার দিয়েছিল বিসিবি। বোর্ড পরিচালকের কাছ থেকে স্মারক উপহার হিসেবে তিনি পেয়েছিলেন হেলমেট যুক্ত চাবির রিং।

বাংলাদেশের ক্রিকেটারদের ‘অভিভাবক’ বলা যায় তাকে। সবারই শেষ ভরসার জায়গা ছিলেন ‘ফাহিম স্যার’। বাংলাদেশের ক্রিকেটের অনেক বাঁক পেরিয়ে বিসিবিতে তিনি কাটালেন শেষ কর্মদিবস। ১৪ বছরের রোমাঞ্চকর ভ্রমণ শেষের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন তিনি। সকালে অফিসে গিয়ে তোলা ছবি পোস্ট করে ফাহিম ক্যাপশনে লিখেছেন, ‘বিসিবি অফিসে আমার শেষ দিন।’

একসময় বয়সভিত্তিক দলের কোচ হিসেবে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বেড়ানো ফাহিম পরবর্তীতে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব সামলেছেন। যদিও ‘অদ্ভুত’ কারণ দেখিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় মেয়েদের ক্রিকেট দলের দায়িত্ব। এই জায়গাতেও নিজের কাজ ঠিকমতো করতে না পারার হতাশায় পদত্যাগ করেছেন ফাহিম।

নারী ক্রিকেটারদের সঙ্গে ফাহিম যদিও বিদায়বেলায় কোনও আক্ষেপ নেই তার। তবে ‘ফাহিম স্যার’কে মিস করবেন এখনকার বাংলাদেশ পুরুষ কিংবা নারী দলে প্রত্যেক সদস্য। নারী দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের কণ্ঠে যেন সবার মনে কথাটাই বেজে উঠলো। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘(ফাহিম) স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছেন। যখনই সমস্যায় পড়েছি, তার সাহায্য পেয়েছি। তার কাছ থেকে শিখেছি। সত্যিই তাকে আমরা খুব মিস করব।’

একসময় কিউরেটর হিসেবে কাজ করা ফাহিমের হাতেই হয়েছিল বাংলাদেশের অভিষেক টেস্টের উইকেট। বাংলাদেশের ক্রিকেটের এমন আরও অনেক স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে সবার প্রিয় ‘ফাহিম স্যার’-এর নাম। বিসিবি ছাড়লেও ‍মাঠের বাইরের এই অলরাউন্ডারকে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম