দেশের মাটিতে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ০১:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:১৪

দেশের মাটিতে পাকিস্তানের সিরিজ জয়ের উল্লাস বৃথা গেল দানুস্কা গুনাথিলাকার সেঞ্চুরি।  তিনি ১৩৩ রানের চমৎকার ইনিংস খেললেও পাকিস্তানে জয় অধরাই থাকলো শ্রীলঙ্কার। ‍সমান্তরালে ৫ উইকেটের জয়ে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। করাচির দ্বিতীয় ওয়ানডের পর এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

গুনাথিলাকার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে শ্রীলঙ্কা স্কোরে জমা করেছিল ২৯৭ রান। লক্ষ্যটা ৫ উইকেট হারিয়ে  ১০ বল আগেই টপকে যায় পাকিস্তান। তাতে ১০ বছর পর দেশের মাটিতে ক্রিকেট বিশ্বের বড় কোনও দলের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মেতেছে তারা।

উদ্বোধনী জুটিই জয়ের ভিত গড়ে দিয়েছিল স্বাগতিকদের। ফখর জামানের সঙ্গে ইমাম-উল-হকের জায়গায় ইনিংস শুরু করা আবিদ আলী নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬৭ বলে ১০ বাউন্ডারিতে তিনি খেলে যান ৭৪ রানের ইনিংস। দারুণ শুরু এনে দেওয়া এই ব্যাটসম্যান জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

ফখরও রেখেছেন গুরত্বপূর্ণ ভূমিকা। আবিদ আলীর সঙ্গে ১২৩ রানের জুটি গড়া এই ব্যাটসম্যান খেলেন দলীয় সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। ৯১ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারি ও ১ ছক্কায়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজমের শুরুটা ভালো হলেও তাকে থামতে হয় ৩১ রানে। সিরিজসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আবিদ আলী টপ অর্ডারের সাফল্যের পর হাফসেঞ্চুরি পূরণ করেন হারিস সোহেল। ৫০ বলে তিনি করে যান ৫৬ রান। অধিনায়ক সরফরাজ আহমেদ করেন ২৩ রান। আর বাকি কাজটা সেরেছেন ইফতিখার আহমেদ। ২২ বলে হার না মানা ২৮ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন তিনি।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার নুয়ান প্রদীপ। এই পেসার ৫৩ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট শিকার লাহিরু কুমারা, ভানিন্দু হাসারাঙ্গা ও শিহান জয়াসুরিয়ার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ১৩ রানে সফরকারীরা হারায় প্রথম উইকেট। মোহাম্মদ আমিরের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী হয়ে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার অভিষ্কা ফার্নান্ডো।

শুরুর ধাক্কা লঙ্কানরা কাটিয়ে ওঠে গুনাথিলাকা ও লাহিরু থিরিমানের ব্যাটে। এই সফরে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া থিরিমানে ভালো শুরু পেলেও ৩৬ রানে আউট হয়ে যান। অ্যাঞ্জেলো পেরেরাও (১৩) যেতে পারেননি বেশিদূর। তবে অন্যপ্রান্ত আগলে রেখে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নেন গুনাথিলাকা।

দানুস্কা গুনাথিলাকার সেঞ্চুরি উদযাপন নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনেকবার, নিষিদ্ধও হয়েছেন গুনাথিলাকা। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও জায়গা হারিয়েছিলেন এই ওপেনার। তবে দলের সিনিয়র খেলোয়াড়রা পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানোয় একাদশে সুযোগ হয়ে যায় তার। করাচির দ্বিতীয় ওয়ানডেতে সুবিধা করতে না পারলেও শেষ ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটসম্যান খেলেছেন ১৩৩ রানের ঝলমলে ইনিংস।

পাকিস্তানি বোলারদের শাসন করে ১৩৪ বলের ইনিংসটি এই ওপেনার সাজান ১৬ চার ও ১ ছক্কায়। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ঝড়ো ইনিংস খেলেছেন দাসুন শানাকা। ২৪ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলা তার ৪৩ রানের ইনিংসে ৩০০ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। মিনোদ ভানুকার ৩৬ রানও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আমির। এই বাঁহাতি পেসার ১০ ওভারে ৫০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম