স্টোকসের আরেকটি অর্জন

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ১৭:৩৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৭:৪০

পুরস্কার হাতে বেন স্টোকস অ্যাশেজে বীরোচিত পারফরম্যান্সে বেন স্টোকস জিতেছেন সিরিজসেরার পুরস্কার। হেডিংলি টেস্টের অতিমানবীয় ইনিংসের সঙ্গে বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে এবার অর্জনের খাতায় আরেকটি প্রাপ্তি যোগ হলো ইংলিশ অলরাউন্ডারের। ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএ’র বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন স্টোকস।

২০১৯ সালের বিশ্বকাপ বসেছিল ইংল্যান্ড ও ওয়েলসে। ঘরের মাঠের এই আসর দিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসের নাটকীয় ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন স্টোকস। বিশ্বকাপ শেষে অ্যাশেজে এই অলরাউন্ডারের বীরোচিত ইনিংসে হেডিংলি টেস্ট জিতে নেয় ইংলিশরা। তার হার ‍না মানা ১৩৫ রানের ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হার ঠেকায় স্বাগতিকরা।

তারই পুরস্কার হিসেবে পিসিএ’র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস। পুরস্কার জেতার অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘ভাষায় প্রকাশ করা কঠিন। আমি ভীষণ খুশি, খেলোয়াড়রা আমাকে পিএসএ বর্ষসেরা খেলোয়াড়ের যোগ্য মনে করেছেন। ভোটের মাধ্যেমে নির্বাচিত হওয়া সবসময়ই গর্বের।’

ব্যক্তিগত অর্জনে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন স্টোকস, ‘এই পুরস্কার জয় আমার জন্য বিশাল মুহূর্ত। ব্যক্তিগত অর্জন হলেও আমি আজ এখানে এসেছে দলের প্রত্যেকটি সদস্যের কারণে। তারাও এই অর্জনের ভাগীদার। ২০১৯ সাল আমাদের কেটেছে দুর্দান্ত। বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজের ড্রতে দারুণ একটি গ্রীষ্ম পার করেছি। ব্যক্তিগত ও দলীয়ভাবে আমি ভীষণ গর্বিত।’

পিসিএ উদীয়মান বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন সমারসেটের টম ব্যান্টন। ওয়ানডে বর্ষসেরার পুরস্কার জিতেছেন ক্রিস ওকস। আর টেস্ট প্লেয়ার অব দ্য সামার নির্বাচিত হয়েছেন স্টুয়ার্ট ব্রড। এএফপি

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম