ব্যর্থতায় শেষ লিটনের সিপিএল

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ১৪:৪৯আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৪:৫৭

যৌথ সেরা ইনিংস খেলেছেন লিটন ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। দুইবারের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াসের জার্সি পরেন তিনি। কিন্তু এবার ভাগ্য সহায় ছিল না। কখনও প্লে অফের আগে ছিটকে না পড়া দলটি এবার বিদায় নিয়েছে তলানীতে থেকে। বৃহস্পতিবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৭৭ রানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে তারা, এমনকি ব্যর্থ ছিলেন লিটনও।

জ্যামাইকার প্লে অফ খেলা হচ্ছে না নিশ্চিত ছিল আগেই। লিগ পর্বের শেষ দুটি ম্যাচের জন্য ডাক পান লিটন। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে সিপিএলে হয় তার অভিষেক। ওই ম্যাচে দলের মতো বিবর্ণ ছিলেন এই বাংলাদেশি ওপেনার। শীর্ষ দল গায়ানার বিপক্ষেও হতাশ করলেন লিটন। মাত্র ২১ রান করেছেন তিনি। অবশ্য এটিই যৌথভাবে সেরা ব্যক্তিগত ইনিংস। ২৫ বলে ২টি চারে ইনিংসটি সাজান লিটন। প্রথম ম্যাচে তিনি ২১ বলে করেছিলেন ২১ রান।

১৬ রানে ২ উইকেট পড়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন লিটন। ফিলিপসের সঙ্গে ২৮ রানের সেরা জুটি গড়েন তিনি। ২৮ বলে ২১ রান করে ফিলিপস আউট হলে দ্বিতীয় সেরা জুটিতেও অবদান ছিল তার, ট্রেভন গ্রিফিথের সঙ্গে জুটিটি ছিল ২০ রানের। ১৫তম ওভারের প্রথম বলে কিমো পলের শিকার হন তিনি চন্দ্রপল হেমরাজকে ক্যাচ দিয়ে।

ইমরান তাহির ও কায়েস আহমেদের স্পিনের সঙ্গে কিমোর পেসে ১৬.৩ ওভারে মাত্র ৭৯ রানে অল আউট হয় জ্যামাইকা। এর আগে ৮ রানে ৪ উইকেট হারানো গায়ানা শোয়েব মালিকের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটে করে ১৫৬ রান। পাকিস্তানি ব্যাটসম্যান ৪৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৭৩ রানে অপরাজিত ছিলেন। ১৫৭ রানের লক্ষ্যে নেমে ব্যাটিং ধসের পর ১০ ম্যাচে কেবল দুটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো জ্যামাইকাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম