শ্রীলঙ্কায় মিরাজের ৩ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ১৯:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:১৬

মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কা সফরে আলো ছড়িয়েই চলেছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে ৩ উইকেট পেয়েছেন এই স্পিনার। দিন শেষে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ২২৩।

প্রথম ম্যাচে ব্যাট-বলে সমান তালে পারফর্ম করেছেন মিরাজ। ব্যাটিংয়ে ৫৭ রান করার পর বল হাতে নিয়েছিলেন ৫ উইকেটে। পারফরম্যান্সের ধারা সচল রেখেছেন তিনি হাম্বানতোতার দ্বিতীয় চার দিনের ম্যাচেও। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার হারানো ৫ উইকেটে তিনটি তার শিকার, বাকি ২ উইকেট নিয়েছেন পেসার এবাদত হোসেন।

টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা প্রথম উইকেট হারায় দলীয় ৩২ রানে। বাংলাদেশেকে সাফল্য এনে দেন মিরাজ। এই স্পিনারের বলে ১৭ রান করা সঙ্গীত কুরে ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে। শুরুর ধাক্কা অবশ্য কাটিয়ে ওঠে স্বাগতিকরা দ্বিতীয় উইকেটে জুটিতে। ওপেনার পাথুম নিসানকার সঙ্গে ১২১ রানের জুটি গড়েন ওয়ান ডাউনে নামা কামিন্দু মেন্ডিস। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি।

মিরাজই ভাঙেন তাদের প্রতিরোধ। ৬২ রান করা কামিন্দুকে উইকেটরক্ষক নুরুল হাসানের গ্লাভসবন্দী করে ফেরান ডানহাতি স্পিনার। বাংলাদেশের তৃতীয় সাফল্যও আসে মিরাজের হাত ধরে। হাফসেঞ্চুরি করে সেঞ্চুরির পথে হাঁটা নিসানকাকে প্যাভিলিয়নে ফেরান তিনি ৮৫ রানে।

মিরাজের পর উইকেট উৎসবে মাতেন এবাদত। দারুণ শুরু পেলেও এই পেসারের বলে ২৮ রান করে সাজঘরে ফিরতে হয় শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক আসান প্রিয়াঞ্জনকে। খানিক পর প্রিয়ামাল পেরেরাও (৪) শিকার এবাদতের। দিনের বাকিটা পার করে দিয়েছেন চারিথ আসালঙ্কা (১৭*) ও লাহিরু উদারা (২*)।

মিরাজ ৩১ ওভারে ৬৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর এবাদত ১৭ ওভারে ৫১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক