পাকিস্তানে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ২৩:১১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২৩:৫২

গুনাথিলাকার ম্যাচসেরা পারফরম্যান্স করাচিতে পাকিস্তান জয় উৎসব করলেও লাহোরে শুভ সূচনা করলো শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে তারা জিতে। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে ৬৪ রানে স্বাগতিকদের হারিয়েছে লঙ্কানরা।

পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে ১৬৫ রানে থামায়। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৭.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১-০ তে এগিয়ে থেকে একই ভেন্যুতে আগামী সোমবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

দানুশকা গুনাথিলাকা ও আভিস্কা ফার্নান্ডোর ৮৪ রানের জুটিতে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। গুনাথিলাকা ৩৮ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৭ রান করে বিদায় নেন। তাকে এলবিডাব্লিউ করে শক্ত এই জুটি ভাঙেন শাদাব খান। এরপর ভানুকা রাজাপক্ষর সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে আউট হন আভিস্কা। ৩৪ বলে তিনি করেন ৩৩ রান।

এরপর মোহাম্মদ হাসনাইনের হ্যাটট্রিকে শুরুর মতো শেষটা করতে পারেনি লঙ্কানরা। ১৯ বছর বয়সী এই ডানহাতি পেসার তার তৃতীয় ওভারের শেষ ও চতুর্থ ওভারের প্রথম দুই বলে তিন উইকেট নেন। ৩২ রানে রাজাপক্ষকে তিনি বোল্ড করেন। এরপর অধিনায়ক দাসুন শানাকা (১৭) ও শেহান জয়াসুরিয়াকে (২) নিজের শিকার বানান হাসনাইন। ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট।

প্রদীপ নেন সর্বোচ্চ ৩ উইকেট লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারে নুয়ান প্রদীপের শেষ দুই বলে বিদায় নেন বাবর আজম (১৫) ও উমর আকমল (০)। আহমেদ শেহজাদও (৪) টিকতে পারেননি। ইসুরু উদানার কাছে বোল্ড হন তিনি। এরপর অধিনায়ক সরফরাজ আহমেদ ও ইফতিখার আহমেদ প্রতিরোধ গড়েন।

কিন্তু ৪৬ রানের এই জুটি ভাঙতে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। ইফতিখার ২৫ রানে রান আউট হন। সরফরাজ ২৪ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হলে আর দাঁড়াতে পারেননি কেউ। ২৫ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।

প্রদীপ ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার। দুটি করে পান উদানা ও হাসারাঙ্গা। ম্যাচসেরা হয়েছেন গুনাথিলাকা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম