পাকিস্তান প্রত্যেকটি জায়গায় ভুগেছে: মিসবাহ

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৮:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৮:১৬

পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক টি-টোয়েন্টির সেরা দল কিনা হেরে গেল দ্বিতীয় সারির শ্রীলঙ্কার বিপক্ষে! তাও আবার সেটা ঘরের মাঠের সিরিজে। নতুন প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হককে নিয়ে সমালোচনার ঢেউ উঠতে তাই সময় লাগেনি পাকিস্তানে। মিসবাহ নিজেও বুঝতে পারছেন তার দলের অবস্থা কতটা শোচনীয়। যদিও আহমেদ শেহজাদ ও উমর আকমলকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি।

গত দুই বছরে পাকিস্তান ২৮ টি-টোয়েন্টির ২১টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে। হেরে যাওয়া সাত ম্যাচের পাঁচটিই গত নয় মাসে। দ্বিতীয় সারির শ্রীলঙ্কা দলের বিপক্ষে ২-০তে সিরিজ হার আরও বড় ধাক্কা হয়ে এসেছে লঙ্কানদের জন্য। মিসাবহ নিজেও হতাশ, ‘হার কখনোই ভালো নয়, বিশেষ করে এমন একটা দলের বিপক্ষে, যারা কিনা সেরা খেলোয়াড়দের ছাড়া এসেছে। এটা মানা কঠিন।’

লাহোরের টি-টোয়েন্টি সিরিজে ইতিবাচক কিছুই দেখছেন না মিসবাহ, ‘আমাদের প্রত্যেকটি বিভাগে ঘাটতি দেখা গেছে। বোলিং, ব্যাটিং এবং বিশেষভাবে স্পিনের বিপক্ষে আমরা যেভাবে আউট হয়েছি ও ডেথ ওভারে যেভাবে বোলিং করেছি। দুটো দলের মধ্যে পরিষ্কার পার্থক্য দেখা গেছে। অনভিজ্ঞ হওয়ার পরও তারা (শ্রীলঙ্কা) শৃঙ্খলাবদ্ধ ছিল ও সবকিছু সঠিক করেছে। অন্যদিকে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছি।’

২০১৬ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর থেকে বাবর আজম পাকিস্তানের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। কুড়ি ওভারের ফরম্যাটের ৩২ ইনিংসে ১ হাজার ২৬৩ রান করেছেন ৫০.৫২ গড়ে, যেখানে ‍স্ট্রাইক রেট ১২৭.৯৬। গত দুই বছরে পাকিস্তানের জেতা বেশিরভাগ ম্যাচেই ব্যাট হাতে পার্থক্য গড়ে দিয়েছেন বাবর। শ্রীলঙ্কার বিপক্ষে এই ব্যাটসম্যানের নিষ্প্রভ থাকাটাকেই হারের একটি কারণ হিসেবে দেখছেন মিসবাহ।

কিন্তু একজন বাবর আজম নন, আরও অনেক ম্যাচ জেতানো খেলোয়াড় দলে চান পাকিস্তানের নতুন কোচ, ‘হ্যাঁ আমরা বিশ্বের এক নম্বর দল, কিন্তু আমাদের বেশিরভাগ শক্তির দাঁড়িয়ে আছে বাবর আজমের স্কোরের ওপর। দুই ম্যাচে ও রান পায়নি, আমরা পুরোপুরি ভেঙে পড়েছি। আমাদের ছয় কিংবা আরও বেশি ম্যাচ জেতানো খেলোয়াড় বের করতে হবে, আরও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লাগবে।’

হতাশায় মিসবাহ স্বীকারও করে নিলেন, ‘আমরা পুরোপুরি ব্যর্থ, প্রত্যেকটি জায়গায় ভুগেছি। এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা। আমরা নিজের শক্তি কাজে লাগাতে পারিনি। একজন কিংবা দুজন নয়, আমরা অনেক বেশি ব্যাটসম্যান খুঁজছি।’

মিসবাহর সমালোচনার মুখে পড়ার বড় কারণ শেহজাদ ও উমল আমরকে ফিরিয়ে আনা। টি-টোয়েন্টি দল ঘোষণার পরই শুরু হয়েছিল আলোচনা, আর টানা দুই ম্যাচ হার ও দুই ব্যাটসম্যানের ধারাবাহিক ব্যর্থতার পর এবার বিস্ফোরণ ঘটেছে। যদিও শেহজাদ ও উমর আকমলকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন মিসবাহ।

সাবেক পাকিস্তান অধিনায়কের বক্তব্য, ‘গত এক বছরে এই দুই খেলোয়াড় যেখানেই খেলেছে, দারুণ পারফর্ম করেছে। পিএসএলে অসাধারণ পারফরম্যান্সে একটা সুযোগের দাবিদার ছিল শেহজাদ। আর উমর যে ফরম্যাটেই খেলুক না কেন, প্রমাণ করেছে। দুর্ভাগ্য হলেও সত্য টি-টোয়েন্টিতে তাদের চেয়ে ভালো পারফর্ম করা ব্যাটসম্যান আমাদের নেই। খেলোয়াড় যারা ঘরোয়া প্রতিযোগিতায় ভালো করবে, তারা অবশ্যই সুযোগের দাবিদার।’

তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যে হেরেছে পাকিস্তান। ‍বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ ঠেকাতে লাহোরে নামবে টি-টোয়েন্টির এক নম্বর দলটি। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম