মাঠে ফেরার লড়াইয়ে খালেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ১৯:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:০৬

মাঠে ফেরার লড়াইয়ে মোস্তাফিজকেও পাশে পেয়েছেন খালেদ (বাঁয়ে) অন্যরা যখন জাতীয় লিগে খেলার প্রস্তুতি নিচ্ছেন, খালেদ আহমেদ তখন ফিটনেস ফিরে পেতে মরিয়া। গত মে মাসে হাঁটুর ইনজুরিতে পড়া এই পেসারের অস্ত্রোপচার হয়েছে জুলাইয়ে, ভারতের মুম্বাইয়ে। আপাতত মিরপুর ক্রিকেট একাডেমিতে ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে ফিটনেস ফিরে পেতে ব্যস্ত তিনি। তার আশা, ডিসেম্বরের মধ্যে পুরো দমে বল করতে পারবেন।

বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলার সময় খালেদের কণ্ঠে ফুটে উঠলো আশাবাদ, ‘রিহ্যাব চলছে। আলহামদুলিল্লাহ, এখন ৭০ ভাগ ঠিক আছি। নভেম্বরের শেষ দিকে আমাকে বোলিংয়ের অনুমতি দিতে পারে। আশা করি, এর মধ্যেই রিহ্যাবের প্রাথমিক কার্যক্রম শেষ করে বল হাতে নেওয়ার সুযোগ পাবো। ডিসেম্বরে বিপিএল দিয়ে মাঠে ফিরতে চাই। রিহ্যাবের অংশ হিসেবে স্যান্ড পিটে কাজ করছি। পাশাপাশি জিম, রানিং, ওয়েট লিফটিং, স্কোয়াট, লেগ প্রেস করছি।’

অনুশীলন বা কোনও ম্যাচের সময় নয়, খালেদ ইনজুরিতে পড়েছিলেন অদ্ভুতভাবে। তিনি জানালেন, ‘রোজার মাসে ক্যাম্প ছিল। ঈদের আগের দিন ছুটিতে সিলেটে বাড়িতে গিয়েছি। টিভি দেখতে বসে পায়ে টান লেগেছিল। তখন পায়ে জোরে ঝাড়া দিয়েছিলাম। ওই সময় লিগামেন্ট ছিঁড়ে যায়।’

খালেদ আরও জানালেন, “জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফ্যাটোর অধীনে এখনও কাজ করা হয়নি। তবে উনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, ‘এখন যার অধীনে আছো, তার পরামর্শ অনুযায়ী কাজ করো। আমি তোমাকে নিয়ে পরে কাজ করবো।”

গত নভেম্বরে ঢাকায় টেস্ট অভিষেক। এরপর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সুযোগ পান একটি টেস্টে। দুটো টেস্ট খেললেও উইকেটের দেখা পাননি। তবে অনেকদিন মাঠের বাইরে থাকাই বেশি পোড়াচ্ছে ২৭ বছর বয়সী খালেদকে, “অনেকদিন ধরে আমি মাঠের বাইরে। এটা ভীষণ হতাশাজনক। ‘এ’ দলের হয়ে খেলতে পারলাম না, আফগানিস্তান সিরিজ মিস হলো, জাতীয় লিগের শুরুতেও খেলতে পারবো না। অবশ্য ভালো খেলতে পারলে জাতীয় দলে কামব্যাক করবোই।”

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম