অ্যাওয়ে টেস্টে দ্বিগুণ পয়েন্টের প্রস্তাব কোহলির

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৯:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:০৫

বিরাট কোহলি টেস্ট চ্যাম্পিয়নশিপে জমে উঠেছে ক্রিকেটের লম্বা সংস্করণ। পয়েন্টের হিসাব থাকায় প্রত্যেক দলেরই লক্ষ্য থাকছে জয়। জেগে ওঠা টেস্ট ক্রিকেটের পয়েন্ট বন্টন নিয়ে নতুন একটি প্রস্তাব করেছেন কোহলি। অ্যাওয়ে টেস্ট জয়ে দ্বিগুণ পয়েন্ট চান ভারতীয় অধিনায়ক।

এখন ঘরের মাঠে কিংবা অ্যাওয়ে টেস্ট সিরিজে সর্বোচ্চ ১২০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে দলগুলোর। সিরিজ দুই কিংবা পাঁচ ম্যাচ, যাইহোক না কেন, পয়েন্ট বন্টন হবে সমান। এই জায়গাতেই নতুন প্রস্তাব করেছেন কোহলি। দেশের বাইরের সিরিজ বা ম্যাচ জিতলে ঘরের তুলনায় দ্বিগুণ পয়েন্ট দেওয়ার প্রস্তাব তার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি নিয়ে ভারতীয় অধিনায়কের বক্তব্য, ‘আমাকে যদি পয়েন্ট টেবিল তৈরি করতে দেওয়া হয়, তাহলে আমি অ্যাওয়ে টেস্ট জয়ে দ্বিগুণ পয়েন্ট দেবো। (টেস্ট চ্যাম্পিয়নশিপের) প্রথম সংস্করণের পর অবশ্যই আমি এটা দেখতে চাইব।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ভারত। কোহলিদের পয়েন্ট ১৬০। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে সিরিজ জেতায় পেয়েছে ১২০ পয়েন্ট, আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনম টেস্ট জিতে পেয়েছে ৬০ পয়েন্ট।

বর্তমান অবস্থায় ভীষণ খুশি কোহলি। তার মতে, এখন কোনও দলই ড্রয়ের জন্য খেলবে না। টেস্ট ক্রিকেটের উত্তেজনাও বেড়েছে বলে মনে করেন ভারতীয় ব্যাটসম্যান, ‘এখন প্রত্যেকটি ম্যাচের গুরুত্ব বেড়েছে। আগের পরিস্থিতিতে তিন ম্যাচের সিরিজে হয়তো অনেকেই ড্র করতে চাইতো। তবে এখন দলগুলো জেতার জন্য মাঠে নামছে বাড়তি পয়েন্টের আশায়। তাই আমার মতে, এটা টেস্ট ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার।’ টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম