মেয়েদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৯:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৪৩

জেতার পর হিলির সঙ্গে ল্যানিংয়ের উচ্ছ্বাস অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্ব রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। মেয়েদের ওয়ানডেতে টানা ১৮ ম্যাচ জয়ের নতুন কীর্তি মেগ ল্যানিংয়ের দলের। আগের রেকর্ডও ছিল অজিদের দখলে।

বুধবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৯৫ রান করে ওপেনার চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে। মাত্র ২৬.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৬ রান করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটের এই জয়ে তারা পেছনে ফেলে বেলিন্ডা ক্লার্কের অস্ট্রেলিয়ান দলকে, ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা ১৭ ম্যাচ জেতার রেকর্ড পড়ে যায় পেছনে।

২০১৭ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে ছুটছে তাদের জয়যাত্রা। ব্রিসবেনে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে এবার নিজেদের পুরানো কীর্তিকে পেছনে ফেললো তারা। আর তিন ম্যাচ জিতলে এই দলটি স্পর্শ করবে ছেলেদের টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড। এ লক্ষ্য পূরণ হতে পারে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে।

শ্রীলঙ্কার ওপেনার চামারির ১০৩ রানের ইনিংস বৃথা যায় অস্ট্রেলিয়ার দুই ওপেনারের কাছে। হিলির সঙ্গে ১৫৯ রানের জুটি গড়েন রাচেল হেইনেস। হিলির সঙ্গে প্রয়োজনীয় রান স্কোরবোর্ডে তোলেন ল্যানিং। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে ১১২ রানে অপরাজিত ছিলেন হিলি।

‘বিশেষ অর্জনের’ অংশীদার হয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক ল্যানিং, ‘এই দল বিশেষ কিছু, সম্ভবত ২০১৭ বিশ্বকাপের (ভারতের কাছে সেমিফাইনালে হার) পর থেকে অন্য এক দল আমরা। ওটা ছিল আমাদের টার্নিং পয়েন্ট। এরপর থেকে আমরা বদলে গেছি, আমাদের বদলাতে হতো। আর এখন আমরা এই জায়গায়।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম