সেরা ডাবল সেঞ্চুরি বেছে নিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৩:৫৪আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৪:০১

সেরা ডাবল সেঞ্চুরি বেছে নিলেন কোহলি আরেকটি ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্ট দিয়ে খেলেছেন তিনি ক্যারিয়ার সর্বোচ্চ হার না মানা ২৫৪ রানের ইনিংস। তাতে টেস্ট ক্যারিয়ারে সপ্তমবার পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। সেখান থেকে সেরা দুটি দ্বিশতক বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

পুনে টেস্টের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করার পথে বেশ কয়েকটি রেকর্ড নতুন করে লিখেছেন কোহলি। ৭ ডাবল সেঞ্চুরিতে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের। একই সঙ্গে ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলক।

টেস্ট ক্যারিয়ারের ৭ ডাবল সেঞ্চুরি থেকে সেরা হিসেবে কোহলি বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিশতক দুটিকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন অ্যান্টিগায়। অন্যদিকে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলেছিলেন ২৩৫ রানের ঝলমলে ইনিংস।

ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘প্রত্যেকটিই চমৎকার। অবশ্যই সব ডাবলেই ভালো লাগা কাজ করে। তবে যদি সেরা দুটির কথা বলা হয়, তাহলে আমি অ্যান্টিগা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও মুম্বাইয়ের (ইংল্যান্ডের বিপক্ষে) ইনিংসকে বেছে নেবো।’

এই দুটিকে সেরা বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন কোহলি, ‘সব ডাবলই বিশেষ, তবে এই দুটি বেশি স্পেশাল। কারণ একটি ঘরের বাইরে অ্যাওয়েতে করেছিলাম। অন্যটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং কন্ডিশনে। খুব কঠিন ছিল।’

অধিনায়কত্ব আরও ভালো খেলতে সাহায্য করছে বলে জানিয়েছেন তিনি, ‘ক্যারিয়ারের শুরুর দিকে বড় স্কোর করতে ভুগতে হয়েছে আমাকে, তবে অধিনায়ক হওয়ার পর দৃশ্য পাল্টে গেছে। এখন আরও ফোকাস রেখে ব্যাট করতে পারি।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম