বিপিএলে স্থানীয় কোচ প্রসঙ্গে যা বললেন আকরাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ২০:০৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:০৫

আকরাম খান গত বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের মুখপাত্র মাহবুব আনাম সংবাদ মাধ্যমকে বলেছেন, এবারের প্রতিযোগিতায় কোনও স্থানীয় কোচের জায়গা হবে না। প্রতিটি দলেই থাকবে ‘আন্তর্জাতিক’ বা বিদেশি কোচ। তবে শনিবার আকরাম খান জানালেন ভিন্ন কথা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের বক্তব্য, ‘ভালো’ মানের স্থানীয় কোচ থাকতে পারেন এবারের বিপিএলে।

‘সাবেক ক্রিকেটার হিসেবে আপনি কি মনে করেন দেশে ভালো মানের কোচ নেই?’ সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে আকরাম বলেছেন, ‘এমন কোনও কথা নেই। যিনি কোচ হিসেবে ভালো করছেন, তিনি বিপিএলে সুযোগ পেতে পারেন। এ ব্যাপারে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার সুমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সহকারী কোচ হিসেবে স্থানীয়দের দেখা যেতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

মাহবুব আনামের বক্তব্য স্বাভাবিকভাবেই ভালো লাগেনি স্থানীয় কোচদের। ঢাকা ডায়নামাইটসের বর্তমান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমি মনে করি বিসিবির এ বিষয়ে আরও চিন্তা-ভাবনা করা উচিত। কারণ স্থানীয় কোচদের সাফল্য কম নয়।’

বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ সারওয়ার ইমরান তো ভীষণ হতাশ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বিসিবির এমন সিদ্ধান্তে আমি সত্যিই হতাশ। আমরা যারা বুড়ো হয়ে গেছি তাদের কথা না হয় বাদই দিলাম। কিন্তু যারা কোচিংয়ে আসতে চাচ্ছে, তাদের জন্য দরজা খোলা রাখা উচিত। আশা করি, স্থানীয় কোচদের বিষয়ে বিসিবি চিন্তা-ভাবনা করবে।’

আরও পড়ুন:

বঙ্গবন্ধু বিপিএলে স্থানীয় কোচদের জায়গা নেই!

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক