মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৭:৩১আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:৫৬

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বাংলাদেশে ২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। দুবাইয়ে সদ্যসমাপ্ত আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

মেয়েদের ক্রিকেটকে জনপ্রিয় করতে বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি মেয়েদের ক্রিকেটে প্রাইজমানিও অনেক বাড়িয়েছে আইসিসি। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধি পাবে ৩২০ শতাংশ!  

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়ে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য দারুণ ‍সুযোগ। এমন সুযোগ দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ। মেয়েদের ক্রিকেটের উন্নয়নে আইসিসি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমরা সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি, এই টুর্নামেন্টকে সামনে রেখে মেয়েরা ক্রিকেটের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।’

বাংলাদেশের অবশ্য মেয়েদের কোনও বয়সভিত্তিক দল নেই। তবে মাস তিনেক আগে অনূর্ধ্ব-১৯ দল গঠনের উদ্যোগ নিয়েছে বিসিবি। দুবাই থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশের মতো অনেক দলেরই বয়সভিত্তিক নারী দল নেই। তাই অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে আটটি দল অংশ নেওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ বয়সভিত্তিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। সেজন্য ১০টি দল নিয়ে প্রথম টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এক বছরের মধ্যে মেয়েদের বয়সভিত্তিক দল গঠন করা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম