মাহমুদউল্লাহর সেঞ্চুরি, সিলেটের কাছে ঢাকা মেট্রোর হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৮:৩১আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:১৩

ভারত সফরের আগে সেঞ্চুরিতে প্রস্তুতি সারলেন মাহমুদউল্লাহ নিজের দল ঢাকা মেট্রো হেরে গেলেও দারুণ এক সেঞ্চুরিতে ভারত সফরের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন মাহমুদউল্লাহ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মেট্রোর বিপক্ষে ৮ উইকেটে জিতেছে সিলেট। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ড্র করেছে চট্টগ্রাম ও বরিশাল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিন খেলতে নামার আগে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। আরও ২০ বল খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ২১৪ বলে ৬ চার ও ১ ছয়ে সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার। দিনের দ্বিতীয় উইকেট হিসেবে তিনি মাঠ ছাড়েন ১১১ রান করে, ২৪৩ বলের ইনিংস থামে আবু জায়েদ রাহীর বলে বোল্ড হয়ে।

এর আগে শহীদুল ইসলাম ৪২ রানে রাহীর শিকার হন। মেট্রোর বাকি দুই ব্যাটসম্যানও ফিরেছেন সিলেটের এই পেসারের বলে। ৬ উইকেটে ২২৫ রানে খেলতে নেমে মেট্রো অলআউট হয় ২৭৩ রানে। রাহী সর্বোচ্চ ৪ উইকেট নেন।

২০১ রানের টার্গেটে নেমে সিলেট সহজ জয় পায় ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরি ও জাকির হাসানের হাফসেঞ্চুরিতে। ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর ১৬২ রানের জুটি গড়েন দুজন। জাকির ৭২ রানে আউট হন। দুই ইনিংসে হাফসেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন তিনি। ১১০ রানে অপরাজিত ছিলেন ইমতিয়াজ। ৫২.৩ ওভারে ২ উইকেটে ২০৪ রান করে সিলেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫০ রানে নতুন দিন শুরু করে চট্টগ্রাম। পিনাক ঘোষ (৫৪) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৪৩) ব্যাটে ৬ উইকেটে ১৯৫ রানে ইনিংস ঘোষণা করে তারা।

বরিশালকে ৩৩৬ রানের টার্গেট দিয়ে দুর্দান্ত বোলিং করে চট্টগ্রাম। মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীসের ১১৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙলে বিপর্যয়ে পড়ে বরিশাল। তবে মোসাদ্দেক হোসেনের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় তারা। তিনি ৩৫ রানে আউট হয়ে শেষ হয় দিনের খেলা। ইনিংস সেরা ৬০ রান করেন আশরাফুল। ৪২ রান আসে নাফীসের ব্যাটে।

চট্টগ্রামের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাঈম হাসান। তার সঙ্গে যৌথভাবে ম্যাচসেরা হয়েছেন সতীর্থ মাহিদুল।

দ্বিতীয় রাউন্ড শেষে এই স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে বরিশাল। ১২ পয়েন্ট তাদের। সিলেট ১১.১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তিন ও চারে চট্টগ্রাম (৬.৯২) ও মেট্রো (৪.৪৯)।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ