শ্রীলঙ্কায় গেলো নারী ইমার্জিং দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ২০:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:৫৫

শ্রীলঙ্কা যাওয়ার আগে নারী ইমার্জিং দলের ফটোসেশন ২২ থেকে ২৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসবে নারী ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে রবিবার দ্বীপ দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়া টুর্নামেন্টের বাকি দুই দল ভারত ও পাকিস্তান।

যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক শায়লা শারমিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। আমাদের দলের কয়েক জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। আমরা এর আগে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি, সম্প্রতি ভারতেরও মুখোমুখি হয়েছি। সেই অভিজ্ঞতা টুর্নামেন্টে কাজে লাগাতে চাই। আমরা ভালো খেলেই শিরোপা জিততে চাই।’

২২ অক্টোবর উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর পাকিস্তান এবং ২৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শায়লার দল। ফাইনাল ২৭ অক্টোবর।

বাংলাদেশ নারী ইমার্জিং দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, সোবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, ইসমা তানজীম, রুবায়া হায়দার ঝিলিক, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিয়া ইসলাম তৃষ্ণা ও সুমাইয়া আক্তার।

স্ট্যান্ডবাই: লাবনী আক্তার, জিনাত এশিয়া অর্থি ও তাজিয়া আক্তার।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম