‘ক্যাম্প চলবে, ভারতের সঙ্গে সিরিজও হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ১৬:২৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩৩

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ১১ দফা দাবিতে ক্রিকেটাররা ধর্মঘট ডাকায় অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের ভারত সফর। তবে জরুরি সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, যথা সময়ে ক্যাম্প হবে, ভারতের সঙ্গে সিরিজও মাঠে গড়াবে।

মঙ্গলবার বিসিবিতে ডাকা জরুরি সভা শেষে ভারত সফর হবে কিনা এ প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেছেন, ‘ভারত সিরিজ হবে, ক্যাম্পও চলবে।’

তিনি আরও বলেন, ‘আশা করি, জাতীয় দলের ক্যাম্প অবশ্যই হবে। আমাদের এখানে বেশিরভাগ খেলোয়াড় খেলতে চায়, ক্রিকেটের উন্নতি চায়। দুই একজন ক্রিকেটার হয়তো ষড়যন্ত্রের মধ্যে আছে। খুব শিগগিরই তাদের বের করা হবে। আমি নিশ্চিত অনেকেই না জেনে এখানে যোগ দিয়েছে।’

দাবি-দাওয়া নিয়ে বিসিবি আলোচনায় বসবে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানান, ‘ওদের জন্য দরজা খোলা। ওরা আসুক, দাবি জানাক। কিন্তু দাবি তো দিলোই না, ফোন দিলেও ধরছে না। এই অবস্থায় আমাদের কী করা, আমরা অপেক্ষা করছি।’

তিনি অবশ্য বলেছেন, তাদের না জানিয়ে ধর্মঘটের কৌশলে সফল হয়েছেন ক্রিকেটাররা। তবে এতে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এমনকি আরও জানিয়েছেন, খবর প্রকাশের পর থেকে আইসিসি, এসিসি বিভিন্ন বোর্ড থেকে ফোন আসছে বিসিবি প্রধানের কাছে। তিনি এসময় আরও বলেন, ভারত সফর বাতিল করার জন্যই এ ষড়যন্ত্র।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের