আজই বিসিবিতে যাবেন ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৯:১১আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৯:২৭

সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা খেলোয়াড়দের ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলন করেছিলেন মঙ্গলবার। এরই পরিপ্রেক্ষিতে গুলশানে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। সেখানে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। ১৩ দফা দাবি পেশের পাশাপাশি তিনি জানান, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্রিকেটাররা। আজই বোর্ডে যাবেন তারা।

এই সংবাদ সম্মেলন শেষে বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেটাররা সাক্ষাৎ করতে পারেন বলে জানালেন মোস্তাফিজুর, ‘ক্রিকেটারদের আন্দোলন তাদের দাবি আদায়ের স্বপক্ষে। ক্রিকেটাররা বিশ্বাস করেন আপনাদের মাধ্যমে জনগণকে নিয়ে তাদের দাবি আদায় করা সম্ভব। এই দাবিগুলোর ব্যাপারে বোর্ডে সুস্পষ্ট ধারণা পেলে তারা ক্রিকেটে ফিরে আসবে। আজকেই তারা আলোচনায় বসবে, এখান থেকে আলোচনায় যেতে পারে। এটা ওদের পেশা। ক্রিকেট থেকে দূরে থাকলেই তো ক্ষতি। বোর্ড স্পষ্ট করলে তারা ক্রিকেটে ফিরে আসবে। বোর্ডের সঙ্গে আলোচনার পর বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবেন তারা, যদি সময় থাকে।’

প্রথমে বিসিবি ভবনে গিয়ে আলোচনার কথা শোনা গেলেও খেলোয়াড়রা গুলশানে অবস্থান নেন। সেখানেই তারা কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে।

এর আগে ক্রিকেটারদের ১১ দফা দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট ধর্মঘট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ও কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। চলমান ইস্যু নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাদের।

বুধবার দুপুরের দিকে নাঈমুর রহমান দুর্জয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুপুরের দিকে গণভবনে যাওয়ার চেক ইন দিলে বিষয়টি সবার চোখে পড়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে বিসিবিতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও নাঈমুর রহমান দুর্জয়। এ সময় সাংবাদিকদের এই আলোচনার বিষয়টি জানান নাঈমুর রহমান দুর্জয়, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে আলোচনাও হয়েছে।’ তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি দুর্জয়।

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম