মিরপুরে ফিরেছেন সাকিব (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ১৬:১৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২২:৪৮

অনুশীলনে সাকিব ভারত সফরের ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার। যদিও প্রথম দিন অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। আজ (শনিবার) দ্বিতীয় দিনে মিরপুরে ফিরেছেন এই অলরাউন্ডার। শুরু করেছেন ভারত সিরিজের প্রস্তুতি।

ভারতের মাটিতে কঠিন একটি সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এমনিতেই টেস্টের এক নম্বর দল তারা, এর ওপর আবার খেলবে ঘরের মাঠে। বাংলাদেশের প্রস্তুতিও তাই বেশ জোর দিয়েই শুরু হয়েছে। প্রথম দিনে মূল মাঠের সঙ্গে ইনডোরে নেট অনুশীলন চলেছে ঘণ্টা দুয়েকের মতো।

পুরো স্কোয়াড নিয়ে অবশ্য অনুশীলনের সুযোগ হয়নি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব ছিলেন না। তিনি কেন আসেননি, সেটা কারণও বলতে পারেননি অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া স্পিনার আরাফাত সানি।

শনিবার ক্যাম্পের দ্বিতীয় দিনে দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে আসেন সাকিব। এসেই প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর রুমে যান তিনি। সেখানে আধ ঘণ্টার মতো থেকে ৩টায় শুরু করেন অনুশীলন।

প্রথম দিনের অনুশীলনে না আসায় নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে দেখা হয়নি তার। অনুশীলনে নেমে বেশ খানিকটা সময় সাবেক কিউই স্পিনারের সঙ্গে কথা বলেছেন সাকিব। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গেও আলাদা আলোচনা করতে দেখা গেছে এই অলরাউন্ডারকে।

ভারত সফরে বাংলাদেশ তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। ৩ নভেম্বর দিল্লির টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সফর।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম