ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে হারালো মেয়েরা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ২১:২০আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২২:০৫

বাংলাদেশের জয়ের উচ্ছ্বাস লাহোরে শনিবার স্বাগতিক পাকিস্তানের কাছে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি হারের দুঃখ ঘুচিয়ে দিলো ইমার্জিং টিমের মেয়েরা। একই দিন ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ভেলিসারায় নেভি ক্রিকেট গ্রাউন্ডে তারা জিতেছে ৬৫ রানে।

বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য ২ ওভার করে কমে দাঁড়ায় ৪৮ ওভারের। বাংলাদেশ ১৮২ রানের টার্গেট দিলে ৪৩.৪ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮ ওভারে ৮ উইকেটে করে ১৮১ রান।

ওপেনার মুর্শিদা খাতুন ১১২ বলে ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন ৭টি চারে। ফাহিমা খাতুন ৩৪ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের পক্ষে নাশরা সান্ধু, সৈয়দা অরুব শাহ ও ফাতিমা সানা দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে ছুটতে গিয়ে মিডল ও লোয়ার অর্ডার ব্যাটস্যানদের ব্যর্থতায় হার মানে পাকিস্তান। ওপেনার তুবা হাসান ২১ রানে উইকেট হারানোর পর তাদের ব্যাটিং বিপর্যয়ের শুরু। নিয়মিত বিরতিতে উইকেট যেতে থাকে তাদের। মুনীবা আলী সিদ্দিকী সর্বোচ্চ ২৭ রান করেন, ২৩ রান আসে হুরাইনা সাজ্জাদের ব্যাটে।

বাংলাদেশের পক্ষে রাবেয়া ও শায়লা শারমীন তিনটি করে উইকেট নেন।

আগামীকাল রবিবার একই মাঠে প্রথম পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের সঙ্গে তাদের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম