টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠে পাপুয়া নিউগিনির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ২১:২৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:২৯

প্রথমবার বিশ্বকাপে পাপুয়া নিউগিনি প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটে ইতিহাস গড়লো পাপুয়া নিউগিনি (পিএনজি)। রবিবার তাদের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়া নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।

বিশ্বকাপের যে কোনও ফরম্যাটে এবারই প্রথমবার প্রতিনিধিত্ব করবে পাপুয়া নিউগিনি। তাদের অভিনন্দন জানিয়ে টুইট করেছে আইসিসি, ‘ক্রিকেট পিএনজি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, অভিনন্দন।’

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিনের প্রথম লড়াইয়ে কেনিয়াকে ৪৫ রানে হারায় পাপুয়া নিউগিনি। তবে তাদের ভাগ্য ঝুলে ছিল নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ম্যাচের ওপর। স্কটিশদের ছুড়ে দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১২.৩ ওভারে পূরণ করলে ডাচরা ‘এ’ গ্রুপের শীর্ষ দল হয়ে মূল পর্ব নিশ্চিত করতো। তারা জিতেছে ৪ উইকেটে, কিন্তু ১৭ ওভারে।

তাতে ৬ ম্যাচ শেষে দুই দলের সমান ১০ পয়েন্ট হলেও রান রেটে নেদারল্যান্ডসকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ায় যাওয়া নিশ্চিত করেছে পাপুয়া নিউগিনি।

শনিবার নাইজেরিয়াকে ৮ উইকেটে হারিয়ে ওমান-জার্সি ম্যাচের দিকে তাকিয়ে ছিল আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে আইরিশরা এই ম্যাচে সমর্থন জানিয়েছে জার্সিকে। ম্যাচটি জিতলে ওমান উঠতো বিশ্বকাপে, কিন্তু তাদের ১৪ রানে হারিয়ে আয়ারল্যান্ডকে টিকিট উপহার দিলো জার্সি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল টুইটার জানায়, ‘এই ফল ‘বি’ গ্রুপে এককভাবে শীর্ষে রেখেছে আয়ারল্যান্ডকে এবং তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো।’

‘বি’ গ্রুপে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ড। সমান ম্যাচে একই পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করলো ওমান।

বাছাইয়ের প্লে অফ শেষে চূড়ান্ত হবে আর কোন চারটি দল যাচ্ছে আগামী বিশ্বকাপে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী