সুবিধাজনক জায়গায় রংপুর-খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৯:১০আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:১৬

আবারও হাফসেঞ্চুরি পেয়েছেন এনামুল হক রংপুরের স্পিনারদের সামনে কঠিন পরীক্ষায় পড়েছে রাজশাহী। তাতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরের ম্যাচে জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে ‍রংপুর শিবিরে। অন্যদিকে ঢাকার বিপক্ষে সুবিধাজনক জায়গায় রয়েছে খুলনা।

কক্সবাজারের শেখ কামাল কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে নেমেছে রাজশাহী-রংপুর। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ‍রাজশাহীর ব্যাটসম্যানরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৬ উইকেটে ১২৯। হাতে থাকা ৪ উইকেট নিয়ে লিড মাত্র ৫৬ রানের।

তাই চতুর্থ দিনে সুবিধাজনক জায়গায় থেকেই নামবে রংপুর। রাজশাহীর ৪ উইকেট দ্রুত তুলে নিয়ে লক্ষ্যটা যতটা কম রাখা যায়, সেই চেষ্টাই থাকবে তাদের। ব্যাট হাতে তৃতীয় দিন শুরু করেছিল রংপুরই। আগের দিনের ৬ উইকেটে ২৬৩ রান দিয়ে দিন শুরু করে অলআউট হয়েছে ২৭৪ রানে।

অর্থাৎ ১১ রান তুলতে শেষ ৪ উইকেট হারায় রংপুর। ৫৫ রান নিয়ে দিন শুরু করা নাসির হোসেন করেন ৬২ রান। ১৬ রান করেছে ধীমান ঘোষ। রাজশাহীর সবচেয়ে সফল বোলার সানজামুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ইফতেখার সাজ্জাদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি রাজশাহী। রংপুরের স্পিনারদের ঘূর্ণিতে টপ অর্ডারে ধস নামার পর জুনায়েদ সিদ্দিকী করেন ৩৪ রান, ২৯ রান এসেছে শাখির হোসেনের ব্যাট থেকে। দিন শেষ করেছেন মুক্তার আলী (১৯*) ও সানজামুল ইসলাম (২*)।

রাজশাহীর হারানো ৬ উইকেট ভাগ করে নিয়েছেন রংপুরের তিন স্পিনার— মাহমুদুল হাসান (২/২১), তানভীর হায়দার (২/২৩) ও সোহরাওয়ার্দী শুভ (২/২৪)।

শেখ কামাল স্টেডিয়ামের মূল মাঠে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছে খুলনা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৪৫। দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে ২০০ রানের।

ঢাকা তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৩১৬ রান। দারুণ ছন্দে থাকা সাইফ হাসান পেয়েছেন আরেকটি হাফসেঞ্চুরি। ৭২ রান করেছেন তিনি। ৫৬ রান এসেছে রকিবুল হাসানের ব্যাট থেকে। অধিনায়ক নাদিফ চৌধুরী করেন ১৯ রান।

খুলনার সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান। এই স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রান পেয়েছেন এনামুল হক। খুলনা ওপেনার অপরাজিত আছেন ৬১ রানে। তার সঙ্গে চতুর্থ দিন শুরু করবেন ১৬ রানে অপরাজিত থাকা ‍তুষার ইমরান। ৬৬ রান করে আউট হয়েছেন ইমরান উজ জামান।

খুলনার হারানো ২ উইকেট ভাগ করে নিয়েছেন সালাউদ্দিন শাকিল ও নাজমুল ইসলাম।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম