চট্টগ্রামের দুর্দান্ত জয়, আশরাফুলের অপরাজিত ১৫০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ১৮:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৮:২৩

দুর্দান্ত বোলিংয়ে জিতলো চট্টগ্রাম রাজশাহীতে প্রথম দুই দিন বৃষ্টিতে খেলা মাঠেই গড়ায়নি। সেখানে সিলেট ও চট্টগ্রামের ম্যাচ হয়েছে শেষ দুই দিন। দ্বিতীয় স্তরের এই ম্যাচের নিষ্পত্তির কথা খুব কম লোকই ভেবেছে। অথচ প্রথম ইনিংসে ইরফান হোসেন ও দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান রানা দুর্দান্ত বোলিং করে চট্টগ্রামকে ৯ উইকেটে জেতাতে অবদান রাখলেন।

সোমবার তৃতীয় দিনের খেলায় প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে সিলেটকে ১৬৩ রানে গুটিয়ে দেন ইরফান। এরপর চট্টগ্রাম দিন শেষ করে ৬ উইকেটে ১৯১ রানে। শেষ দিন তারা ৯ উইকেটে ২২৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। পিনাক ঘোষ ইনিংস সেরা ১০০ রান করেন। সিলেটের পক্ষে আবু জায়েদ রাহী নেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে সিলেট মাত্র ১০৯ রানে অলআউট হয়। রানা ৫ উইকেট নেন চট্টগ্রামের পক্ষে। এছাড়া দুটি করে উইকেট পান হাসান মাহমুদ ও ইরফান।

মাত্র ৪৪ রানের টার্গেট পায় চট্টগ্রাম, ৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। ইরফান শুক্কুর ২৬ ও পিনাক ১০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন ইরফান। তিন ম্যাচে প্রথম জয়ে ১৬.৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে চট্টগ্রাম। ১৪.৬২ পয়েন্টে দ্বিতীয় স্থানে বরিশাল।

বগুড়ায় টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা মেট্রো। মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১৫০ রানে রানের পাহাড় গড়ে বরিশাল। ৫ উইকেটে ৩১২ রানে ইনিংষ ঘোষণা করে তারা। ২০৪ বলে ১৬ চারে ম্যাচসেরা ইনিংস খেলেন আশরাফুল। এছাড়া সোহাগ গাজী ৬৮ রান করেন, ৫০ রানে অপরাজিত ছিলেন সালমান হোসেন।

ঢাকা মেট্রোর পক্ষে ৩ উইকেট নেন শরিফউল্লাহ।

শেষ বিকেলে ১২ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান করে মেট্রো। ম্যাচটি হয় ড্র।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী