ওয়ার্নার-স্মিথের ফিফটিতে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ১৭:৪৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৪৬

ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন স্মিথ ও ওয়ার্নার দেশের মাটিতে ভক্তদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। বলা যায়, তারা সফল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরির পর বুধবার ফিফটি করলেন ওয়ার্নার। আর ২০১৬ সালের বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করলেন স্মিথ। দুজনের ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।

আরও একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে দ্বিতীয় ম্যাচ হারলো শ্রীলঙ্কা। ব্রিসবেনে টস জিতে আগে ব্যাট করে তারা ১৯ ওভারে ১১৭ রানে অলআউট হয়। মাত্র ১ উইকেট হারিয়ে ১৩ ওভারে ১১৮ রান করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে নিশ্চিত করলো অজিরা।

বিলি স্ট্যানলেক, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ভোগান। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন কুশল পেরেরা। দ্বিতীয় সেরা ২১ রান করেন দানুশকা গুনাথিলাকা।

আভিস্কা ফার্নান্ডো (১৭) শ্রীলঙ্কার সর্বোচ্চ ২৪ রানের দুটি জুটি গড়েন গুনাথিলাকা ও কুশলকে নিয়ে।

ইনিংসের তৃতীয় বলে অ্যারন ফিঞ্চ রানের খাতা না খুলে বিদায় নেন। তিন নম্বরে ব্যাট করতে নামেন স্মিথ। নিষেধাজ্ঞার পর দেশের মাটিতে প্রথম ম্যাচ তিনি রাঙান ৩২ বলে ৬ চারে ফিফটি করে। দুই বল কম খেলে পঞ্চাশ ছোঁন ওয়ার্নার। দুজনের ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে টানা জয় নিশ্চিত করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকরা।

৪১ বলে ৯ চারে ৬০ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার, ম্যাচসেরা হয়েছেন এই অজি ওপেনার। ৩৬ বলে ৬ চারে ৫৩ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

আগামী শুক্রবার মেলবোর্নে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম