মাহমুদউল্লাহরা এখন দিল্লিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ২১:২১আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:৫৩

ভারতে পৌঁছানোর পর শফিউল ইসলাম ও সৌম্য সরকার গত কিছুদিন ধরেই মাঠের বাইরের নানা ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। যার সর্বশেষটা ছিল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে নানামুখী চাপ নিয়ে দিল্লি পৌঁছেছে বাংলাদেশ দল। ৩ নভেম্বর ভারতের রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ। বুধবার বিকেলে মাহমুদউল্লাহদের দিল্লি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেছেন, ‘স্থানীয় (ভারত) সময় বিকে ৫টায় বাংলাদেশ দল দিল্লিতে পৌঁছায়। দলের সবাই সুস্থ আছে।’

মঙ্গলবার সাকিবের নিষেধাজ্ঞার খবরে ক্রিকেটারদের সবাই হতাশ ছিলেন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে প্রতিটি খেলোয়াড়ের চোখেমুখে ছিল বিষাদের ছাপ।

সাকিবের নিষেধাজ্ঞার সঙ্গে তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় দ্বিতীয়বার টি-টোয়েন্টি দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের। সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০০ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। ১৭ বছর পর প্রথমবার ভারতে কোনও টেস্ট খেলার সুযোগ পায় টাইগাররা। ২০১৭ সালে হায়দরাবাদে হয়েছিল ম্যাচটি। পূর্ণাঙ্গ সিরিজ খেললে এবারই প্রথম ভারতে গিয়েছে বাংলাদেশ।

৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে প্রতিবেশী দুই দেশের লড়াই। ৭ নভেম্বর রাজকোটে ও ১০ নভেম্বরে নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ২০ ওভারের লড়াই শেষে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। আর কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।

টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম