সাকিবের শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধ জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ২২:২৩আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২২:২৭

গাজীপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয় ‘গোপন’ করায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। অবশ্য শাস্তি মেনে নেওয়ায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। সেই হিসেবে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন সাকিব। এই শাস্তিটাও কমিয়ে আনতে আইসিসিকে অনুরোধ জানানোর কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  

আজ (শুক্রবার) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্লেজার হারবার ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের (পিএইচআইএফটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাকিবের শাস্তি কমানোর ব্যাপারটি সামনে এনেছেন ক্রীড়া মন্ত্রী।

তিনি বলেছেন, ‘সাকিবের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, ক্রিকেট আইন অনুযায়ী সে ব্যাপারে আপিল করার কোনও সুযোগ নেই। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে যে শাস্তি দিয়েছে, তা সম্পূর্ণ না হলেও কমিয়ে দেওয়ার জন্য আমরা দেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ জানাবো।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিয়েলা টেক্স গ্রুপের চেয়ারম্যান ডেভিড হাসনাত সহ প্রায় ৪০টি স্কুলের প্রতিনিধিবৃন্দ।

নকআউট পদ্ধতিতে এই প্রতিযোগিতায় ২১টি স্কুলের ৩৭টি দল অংশ নিয়েছে।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ