বাংলাদেশ সব সময় আমাদের চাপে রাখে: রোহিত

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ১৮:৪৩আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২০:৩৬

সংবাদ সম্মেলনে কথা বলছেন রোহিত মাশরাফি মুর্তজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ছুটি নিয়েছেন তামিম ইকবাল। নিষেধাজ্ঞায় ভারত সফর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। শক্তি-সামর্থ্যে বাংলাদেশের পিছিয়ে থাকা স্বাভাবিক। কিন্তু তিন সিনিয়র ক্রিকেটার না থাকলেও বাংলাদেশ যে কোনও দলকে হারাতে পারে বলে সতর্ক করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘তাদের দলের দুইজন (সাকিব-তামিম) গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। কিন্তু তাদের ভালো কিছু করার সামর্থ্য আছে এবং যে কোনও দলকে তারা হারাতে পারে।’

টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে ৮ বার, সবগুলো জিতেছে ভারত। দুইবার খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১০ এর ম্যাচে বেঙ্গালুরুতে শেষ ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ চাপে ভেঙে পড়ে আউট হন। তাতে ১ রানে জিতে যায় ভারত।

গত বছর নিদাহাস ট্রফির ফাইনালেও জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু দিনেশ কার্তিকের ঝড়ে শেষ বলে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় ভারত। এই দুই শ্বাসরুদ্ধকর জয়ের সাক্ষী ছিলেন রোহিত। বাংলাদেশকে তাই খাটো করে দেখছেন না ৩২ বছর বয়সী ওপেনার, ‘বাংলাদেশ খুবই ভালো একটা দল। আমরা দেখেছি তারা এখন কেমন প্রতিদ্বন্দ্বিতা করে−শুধু দেশেই নয়, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সব সময় আমাদের চাপে রাখে। এই দলকে ভিন্ন চোখে দেখার কোনও উপায় নেই।’

বাংলাদেশের বিপক্ষে তরুণ একটি দল গড়েছে ভারত। সানজু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনীষ পাণ্ডে, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, শিবম ডুবে এবং শারদুল ঠাকুরের মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ হচ্ছে নিজেদের সামর্থ্য দেখানোর। একাদশ নিয়ে রোহিত বলেছেন, ‘কন্ডিশন দেখতে হবে আগে। পিচ কেমন হবে সেটার ওপর নির্ভর করছে। যদি পিচ মন্থর হয়, স্পিনাররা অগ্রাধিকার পাবে। কন্ডিশন পর্যবেক্ষণ করেই দল সাজাবো।’ 

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম