প্রথম শ্রেণিতে নতুন উচ্চতায় রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ২০:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২০:৪০

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট নিয়েছেন রাজ্জাক বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক। প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার।

শনিবার শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুরের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান রাজ্জাক। ৫৯৪ উইকেট নিয়ে ম্যাচটি শুরু করেন তিনি। রংপুরের প্রথম ইনিংসে ৬৯ রান দিয়ে ৭ উইকেট নেন অভিজ্ঞ এই স্পিনার।

১৯তম ওভারের প্রথম বলে ষষ্ঠ উইকেট নিয়ে কীর্তি গড়েন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেটে ১৩৯ রানে থাকা রংপুর অলআউট হয় ২২৪ রানে। তার ৬০০তম শিকার ছিলেন ৯ নম্বর ব্যাটসম্যান রবিউল হক।

২০১৮ সালের জানুয়ারিতে ৫০০টি প্রথম শ্রেণির উইকেটের ঘরে পৌঁছান রাজ্জাক। এই কীর্তি অনেক দিন অক্ষত থাকবে বিশ্বাস তার, ‘আমার এই অর্জনে আমি খুশি। ৬০০ উইকেট নেওয়া সোজা কথা না। আমাদের দেশে এটা অনেক বড় সংখ্যা। অন্য দেশে অনেকে আরও বড় মাইলফলক স্পর্শ করেছে, এখানে কেউ পারেনি এবং (পরের বোলার) এই সংখ্যায় পৌঁছাতে সম্ভবত অনেক সময় লাগবে।’

রাজ্জাক আরও যোগ করেছেন, ‘৫০০ কিংবা ৬০০ উইকেটের এই কীর্তি গড়বো আমি কখনও ভাবিনি। ২০০ বা ৩০০ উইকেট নেওয়া খেলোয়াড়ের সংখ্যাই খুব বেশি নয়। আমি নিশ্চিত কেউ আমাকে পেছনে ফেলবে, কিন্তু আমিই প্রথম, আমি আনন্দিত।’ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেছেন, ‘আমি নিজেকে কোথায় দেখি বা কোথায় পৌঁছাতে পারি সেটা বলতে পারছি না। জানি না কখন আমি খেলা শেষ করবো। যতদিন ফিটনেস আর আকাঙ্ক্ষা থাকবে, আমি খেলে যাবো।’

প্রথম স্তরের এই ম্যাচে রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ের পর খুলনা ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। ২ উইকেটে ২৪ রানে প্রথম দিন শেষ করেছে তারা।

কক্সবাজারে প্রথম স্তরের আরেক ম্যাচে রাজশাহীকে ২৩০ রানে অলআউট করে ঢাকা। রাজশাহীর পক্ষে নাজমুল হোসেন শান্ত ৫৬ রানে আউট হন। মুক্তার আলী অপরাজিত থাকেন ৫৬ রান করে। ৪৯ রান করেন সানজামুল ইসলাম।

ঢাকার পক্ষে সুমন খান ও শুভাগত হোম ৩টি করে উইকেট নেন। দুটি করে পান সালাউদ্দিন শাকিল ও জুবায়ের হোসেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত