রাজকোটেও বিপ্লবের ঘূর্ণি জাদু দেখার অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৫:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৫:২৯

ভারতের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন বিপ্লব ইমরান তাহির, রশিদ খান, যুজবেন্দ্র চাহাল ও শাদাব খানের মতো লেগস্পিনাররা বিশ্ব ক্রিকেট শাসন করছে। অথচ বাংলাদেশ একজন দক্ষ লেগস্পিনারকে হন্যে হয়ে খুঁজছে এখনও। বিভিন্ন সময় কারও কারও আবির্ভাব হলেও তাদের তিরোধান হতে সময় লাগেনি। তবে লেগস্পিনারের হাহাকার দূর করার সম্ভাবনা জোরালো করে চলেছেন আমিনুল ইসলাম বিপ্লব। তার অবস্থান সুপ্রতিষ্ঠিত হতে পারে রাজকোটের দ্বিতীয় টি-টোয়েন্টিতে, আরেকবার তার ঘূর্ণি জাদু দেখার অপেক্ষায় দেশের মানুষ।

বাংলাদেশের প্রথম লেগস্পিনার ওয়াহিদুল হক গণি। এর পর দীর্ঘদিন কোনও লেগস্পিনারের সন্ধান পাওয়া যায়নি। ২০১৪ সালে নেটে বোলিং করে জাতীয় দলে সুযোগ পান জুবায়ের হোসেন লিখন। শুরুটা আশা জাগানিয়া হলেও টিকতে পারেনি বেশি দিন। ৬ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেই বাতিলের খাতায় নাম ওঠে তার।

এরপর তানভীর হায়দারকে নেটে দেখে পছন্দ হয় চন্ডিকা হাথুরুসিংহের। আর তাতেই ২০১৬ সালের নিউজিল্যান্ড যাওয়ার টিকিট পান তিনি। কিন্তু দুই ম্যাচ খেলেই হারিয়ে যান তিনিও। পরে নতুন কারও খোঁজে নেমে পড়ে বিসিবি। কিছু দিন রিশাদ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদিকে নিয়ে আলোচনা ছিলো। তাদের আলোচনার ফাঁক গলে হুট করে সুযোগ পেয়ে যান বিপ্লব। অথচ বয়সভিত্তিক ক্রিকেটে তিনি ছিলেন ব্যাটসম্যান, জাতীয় দলে ঢুকেছেন লেগস্পিনার পরিচয়ে। গত সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে আলো ছড়ান বিপ্লব। 

পাকিস্তানের সাবেক লেগস্পিনার আব্দুল কাদিরের প্রয়াণের মাসেই বাংলাদেশ জাতীয় দল পায় এই তরুণ লেগস্পিনারকে। গত ১৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচটা রাঙান তিনি ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নিয়ে।

জিম্বাবুয়ে খর্বশক্তির দল বলে অনেকের মনেই সংশয় ছিল বিপ্লব আদৌ টিকতে পারবেন নাকি অন্য সবার মতোই হারিয়ে যাবেন! কিন্তু দিল্লিতে দারুণ বোলিংয়ে বুঝিয়ে দিলেন তিনি হারিয়ে যেতে আসেননি, এসেছেন বাংলাদেশের হয়ে রাজত্ব করতে। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩ ওভারে ২ উইকেট শিকার করেছেন মাত্র ২২ রানে।

বিপ্লব ওই ম্যাচে নিজের প্রথম ওভারে লোকেশ রাহুলকে বোকা বানিয়ে শর্ট কভারে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ বানান। তার দ্বিতীয় শিকার শ্রেয়াস আইয়ার। বিপ্লবের আগের ওভারে ছক্কা মারা ভারতীয় ব্যাটসম্যান লম্বা শট খেলেন। কিন্তু লং অফে মোহাম্মদ নাঈম শেখের ক্যাচ হন আইয়ার।

২১ বছর বয়সী স্পিনারের কাছ থেকে বৃহস্পতিবারও তেমন কিছু দেখার প্রত্যাশা মাহমুদউল্লাহর। দেশের লেগস্পিনারের অভাব পূরণ করা বিপ্লবের কব্জির ঘূর্ণি হয়তো একই সঙ্গে ভারতের বিপক্ষে ইতিহাস গড়া জয় এনে দেবে- এমনই প্রত্যাশা বাংলাদেশি সমর্থকদের।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম