মাহমুদউল্লাহর নেতৃত্বে ধোনির ছায়া দেখছেন ইরফান

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৯, ১৬:২৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৬:৩১

মাহমুদউল্লাহ অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম কোনও টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। দিল্লির এই জয়ে অধিনায়ক মাহমুদউল্লাহর বড় ভূমিকা দেখছেন ইরফান পাঠান। সাবেক ভারতীয় পেসার মাহমুদউল্লাহর নেতৃত্বে খুঁজে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির ছায়া।

ভারতের বিপক্ষে টানা আট টি-টোয়েন্টি হারের হতাশা নিয়ে দিল্লিতে নেমেছিল বাংলাদেশ। মাঠের বাইরের পরিস্থিতিতে টালমাটাল টাইগাররা সব কিছুকে একপাশে ঠেলে দুর্দান্ত পারফরম্যান্সে চমক দেখিয়েছে। ভারতের মাটিতেই ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ফরম্যাটে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে। যদিও জয়ের ধারা ধরে রাখতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। রাজকোটের দ্বিতীয় ম্যাচ ৮ উইকেট হারায় ভারত তিন ম্যাচের সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা।

আগামীকাল (রবিবার) নাগপুরের ম্যাচেই নিষ্পত্তি হবে সিরিজ। এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহকে প্রশংসার বানে ভাসিয়েছেন ইরফান। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয় ‘গোপন’ করায় আইসিসি সাকিব আল হাসানকে দুই বছর নিষিদ্ধ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরের টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দিয়েছে এই অলরাউন্ডারকে।

দায়িত্ব পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মাহমুদউল্লাহ। তার নেতৃত্বে ভারতের সাবেক অধিনায়ক ধোনির ছায়া খুঁজে পেয়েছেন ইরফান। সাবেক এই পেসার বলেছেন, ‘আপনি যখন বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে জিতবেন, তখন এমনিতেই আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। (দিল্লির) ওই ম্যাচে (ফিল্ডিংয়ের সময়) দারুণ কিছু পরিবর্তন এনে মাহমুদউল্লাহ দুর্দান্ত নেতৃত্ব প্রদর্শন করেছেন।’

এর পরই ধোনির প্রসঙ্গে যোগ করলেন ইরফান, ‘মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের ছায়া দেখা গেছে (মাহমুদউল্লাহর নেতৃত্বে)। অধিনায়ক থাকার সময় ধোনি প্রায়ই পাওয়ার প্লে শেষে পার্ট টাইম বোলার ব্যবহার করতেন, যেটা মাহমুদউল্লাহকে করতে দেখা গেছে।’

জয় দিয়ে ভারত সফর শুরু করলেও রাজকোটে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। নাগপুরের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তাই রূপ নিয়েছে অঘোষিত ‘ফাইনালে’।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম