বিতর্কের জন্ম দিয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাদের মধ্যে কেউ কেউ শৃঙ্খলা ভঙ্গের কারণে সাকিব নিষিদ্ধ হয়েছেন উল্লেখ করলেও দুটি ব্রিটিশ গণমাধ্যম 'দ্য গার্ডিয়ান' ও বিবিসি সাকিবের অ্যাটিচুড প্রবলেমের কথা উল্লেখ করেছে। 'দ্য গার্ডিয়ান' শিরোনাম করেছে- Bangladesh all-rounder Shakib Al Hasan banned for ‘attitude problem’। বিবিসি শিরোনাম করেছে-Bangladesh ban Shakib Al Hasan for six months for 'attitude problem'। পিছিয়ে নেই ভারতীয় গণমাধ্যমগুলোও। জি নিউজ ও ইন্ডিয়ান এক্সপ্রেস শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি উল্লেখ করে শিরোনাম করেছে। জি নিউজের শিরোনাম ছিল-BCB bans 'indisciplined' Shakib Al Hasan for six months। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম ছিল-Shakib Al Hasan slapped six-month ban for indiscipline।








