নাঈমের প্রশংসায় নির্বাচক হাবিবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ২১:১৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:১৯

নাগপুরে নাঈমের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত ইনিংস ইতিহাস গড়া হয়নি, ভারতের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঝড় তুলে আলোচনায় মোহাম্মদ নাঈম শেখ। বিশেষ করে শেষ ম্যাচে তার ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসের প্রশংসা করছেন অনেকেই। নির্বাচক হাবিবুল বাশার সুমন তাদের মধ্যে অন্যতম।

নাগপুরে নাঈমের ব্যাটিং দেখতে দেখতে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলে উঠছিলেন, ‘ওয়াও, হোয়াট আ শট!’ তার সঙ্গী আতহার আলী খানের কণ্ঠেও ঝরছিল মুগ্ধতা, ‘এলিগেন্ট ড্রাইভ! সুপার্ব এক্সিকিউশান!’

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাবিবুল বাশারও মেতে উঠলেন নাঈম-বন্দনায়, ‘নাঈম শেখের রান করা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো খবর। দুই বছর ধরে হাইপারফরম্যান্স ইউনিটে সে ছিল। দেখে মনে হচ্ছে সে একজন ভালো পারফর্মার। প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও শেষ ম্যাচে সফল হয়েছে নাঈম। আন্তর্জাতিক পর্যায়ে রান করতে বিশেষ ক্ষমতা লাগে। তার পিছনে আমাদের ইনভেস্টমেন্ট ভবিষ্যতে আরও কাজে আসবে।’

কয়েক বছর ধরে খুব কাছ থেকে নাঈমকে দেখে নির্বাচক হাবিবুলের উপলব্ধি, ‘এ বছর তার ব্যাটিংয়ে অনেক পরিবর্তন এসেছে। একজন ব্যাটসম্যানের জন্য ভুল শোধরানো খুব গুরুত্বপূর্ণ। হাই পারফরম্যান্স টিমে তার টেকনিক এত আঁটোসাঁটো ছিল না। তখন সে আড়াআড়ি শট বেশি খেলতো। এখন ব্যাটিংয়ে অনেক কন্ট্রোল এসেছে। আশা করি, সে অনেক দূর যাবে।’

টি-টোয়েন্টি সিরিজে হেরে গেলেও দলের পারফরম্যান্সে তিনি মোটামুটি সন্তুষ্ট, ‘সব মিলিয়ে আমরা ভালোই খেলেছি। অবশ্য আমাদের আরও ভালো করার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।’

মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সে অবশ্য সন্তুষ্ট নন হাবিবুল। তিন ম্যাচে ৯২ রান দিয়ে উইকেটশূন্য (ইকোনমি রেট ৯.৫১) কাটার-মাস্টার সম্পর্কে তার মূল্যায়ন, ‘এ বছরটা মোস্তাফিজের ভালো যাচ্ছে না। এ বছর ওর ইকোনমি রেট একটু হাই। এটা অবশ্যই চিন্তার বিষয়।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম