ম্যাচ ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কা সরকারের কঠোর আইন

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ২২:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২৩:০৭

ম্যাচ ফিক্সিং ঠেকাতে শ্রীলঙ্কা সরকারের কঠোর আইন ক্রিকেট মাঠের দুর্নীতি নিশ্চিহ্ন করতে আজ (সোমবার) শ্রীলঙ্কা সরকার নতুন আইন পাশ করেছে। এমনিতেই শ্রীলঙ্কায় ক্রীড়াঙ্গনে বাজি নিষিদ্ধ ছিল, এখন দেশের বাইরেও কোনও শ্রীলঙ্কান ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। কেউ এই আইন ‍ভাঙলে পড়তে হবে কঠোর শাস্তির মুখে।

গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কার ক্রিকেট বারবার শিরোনামে এসেছে ম্যাচ ফিক্সিংয়ে। যার মধ্যে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দ্বীপ দেশটির টেস্ট ম্যাচের আগেও ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। ম্যাচ গড়াপেটার এই পরিস্থিতি সামাল দিতে নতুন আইন পাশ করেছে দেশটির সরকার। সোমবার সংসদে পাশ করা হয় নতুন এই আইন।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো বলেছেন, ‘এই আইন রুখতে অনেকেই চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত এটা পাশ হওয়ায় আমি খুশি।’ এতদিন শ্রীলঙ্কার মাটিতে হওয়া ম্যাচে বাজি নিষিদ্ধ ছিল, নতুন আইনে এখন থেকে বিদেশের মাটিতেও হওয়া ম্যাচে কোনও শ্রীলঙ্কান জুয়ার সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

কেউ এই আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছরের জেলের শাস্তির সঙ্গে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা গুনতে হবে। এখানেই শেষ নয়, নতুন আইনে জুয়া ব্যবসায় সঙ্গে জড়িত পরিবারের কেউ দেশটির ক্রীড়াঙ্গনের কোনও বোর্ডে থাকতে পারবেন না।

আইনটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাকেই ইঙ্গিত করছে। কেননা কিছুদিন আগেও সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য পদে থাকা সুমাথিপালার পরিবারিক জুয়া ব্যবসা রয়েছে। যদিও তিনি বারবারই বিষয়টি অস্বীকার করে এসেছেন।

‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবেচনায় শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ক্রিকেট দেশ’— শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যের এক মাসের মাথায় ক্রিকেট মাঠের দুর্নীতি ঠেকাতে নতুন আইন পাশ করলো দেশটি।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ