আমিরাত সরে দাঁড়ানোয় ইমার্জিং কাপে নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৯:১৬আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:১৬

আমিরাত সরে দাঁড়ানোয় ইমার্জিং কাপে নেপাল ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু হতে আর দুই দিন বাকি। অথচ টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদের বদলি হিসেবে অংশ নিচ্ছে নেপাল।

আরব আমিরাত কেন আসছে না, সেটা স্পষ্ট জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে আগামী ১৮ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে তাদের খেলার কথা ছিল। মঙ্গলবার জানা গেলো- আমিরাত নয়, ওই ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভারত ও হংকং।

১৪ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। দুই দিন পর ১৬ নভেম্বর ভারতকে মোকাবিলা করবে তারা। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ১৫ জনের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ‘এ’ গ্রুপের দলগুলো খেলবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এবং ‘বি’ গ্রুপের লড়াই হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে।

২০ ও ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম