আগারওয়ালের সেঞ্চুরিতে অস্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১৩:১৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৪:৩৪

সেঞ্চুরি করেছেন আগারওয়াল ইন্দোর টেস্টে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৭৩ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান ভারতের। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে।

৩২ ও ৮২ রানে পাওয়া জীবন কাজে লাগিয়ে সেঞ্চুরি করেছেন মায়াঙ্কা আগারওয়াল। ভারতীয় ওপেনার দ্বিতীয় দিন লাঞ্চের কিছুক্ষণ পর দেখা পান তৃতীয় শতকের। ১৮৩ বলে ১৫ চার ও এক ছয়ে সেঞ্চুরি করেন আগারওয়াল। আজিঙ্কা রাহানে করেছেন হাফসেঞ্চুরি। তাদের একশ ছাড়ানো জুটিতে বড় লিড নেওয়ার পথে ভারত।

প্রথম সেশনে প্রাপ্তি পূজারা-কোহলির উইকেট

প্রথম দিন পাওয়া জীবনে হাফসেঞ্চুরি করেন মায়াঙ্ক আগারওয়াল। দ্বিতীয় জীবন পেয়ে প্রথম সেশনে সেঞ্চুরির পথে ছিলেন ভারতীয় ওপেনার। ৪৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হন আগারওয়াল। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ৮২ রানে। লাঞ্চের আগে আজিঙ্কা রাহানের সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে মধ্যে লিড নেয় স্বাগতিকরা। ৩৮ রানে এগিয়ে থেকে প্রথম সেশনের খেলা শেষ করে তারা। লাঞ্চে যাওয়ার আগে তাদের স্কোর ৩ উইকেটে ১৮৮ রান।

রাহীর জোড়া আঘাতের পর ভারতের লিড

আবু জায়েদ রাহীর টানা দুই ওভারে উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ভারত প্রথম ইনিংসে লিড নেয়। আগের দিন ৩২ রানে ইমরুল কায়েসের হাতে জীবন পাওয়া মায়াঙ্ক আগারওয়াল ফিফটি করেন ৯৮ বলে ৯টি চারে। আজিঙ্কা রাহানের সঙ্গে চতুর্থ জুটিতে লিড পায় ভারত।

রাহীর বলে ‘ডাক’ মারলেন কোহলি

দিনের শুরুতে বড় দুটি উইকেট পেয়েছে বাংলাদেশ। চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে পরের ওভারে বিরাট কোহলিকেও নিজের শিকার বানান আবু জায়েদ রাহী। মাত্র দুই বল ক্রিজে খেলেছেন ভারতীয় অধিনায়ক। রানের খাতা না খুলে এলবিডাব্লিউ হয়েছেন কোহলি। আম্পায়ার আউট না দিলেও মুমিনুল হক রিভিউ নেন এবং সফল হন।

পূজারাকে ফেরালেন রাহী

দিনের দ্বিতীয় ওভারে ফিফটি করা চেতেশ্বর পূজারাকে থামালেন আবু জায়েদ রাহী। দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন তিনি। ৭২ বলে ৯ চারে ৫৪ রান করে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ হন পূজারা। মেহেদী হাসান মিরাজের বদলে ফিল্ডিং করতে নামেন সাইফ।

ইন্দোরে দ্বিতীয় দিনের লড়াই শুরু

১ উইকেটে ৮৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ৪৩ রানে চেতেশ্বর পূজারা ও ৩৭ রানে মায়াঙ্ক আগারওয়াল মাঠে নামেন। দিনের দ্বিতীয় ওভারে টানা দুটি চার মেরে ৬৮ বলে ফিফটিতে পৌঁছান পূজারা।

আগের দিন ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ মাত্র ১৫০ রানে অলআউট হয়। ইনিংস সেরা স্কোর ছিল মুশফিকুর রহিমের, ৪৩ রান। আর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম