তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১০:০৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১০:২১

ব্যাটিংয়ে নামছেন ইমরুল কায়েস ইনিংস ঘোষণা করেছে ভারত। তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা। নতুন দিনের শুরুতেই তাই দ্বিতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৪৯৩ রানে শেষ করা ভারত ওই স্কোরেই ঘোষণা করেছে তাদের প্রথম ইনিংস। বাংলাদেশের চেয়ে ৩৪৩ রানে এগিয়ে থেকে বোলিংয়ে নেমেছে বিরাট কোহলিরা। বাংলাদেশের ইনিংস শুরু করেছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।

প্রথম ইনিংসে বাংলাদেশ ও ভারতের পার্থক্য একাই গড়ে দিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। এই ওপেনার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করে খেলেছেন ২৪৩ রানের ইনিংস। যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৫০ রানে।

বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও চেতেশ্বর পূজারাও। তিনজনই পূরণ করেছেন হাফসেঞ্চুরি। রাহানে খেলেন ৮০ রানের ইনিংস, আর পূজারা করেন ৫৪ রান। অন্যদিকে জাদেজা ৬০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছিলেন। তার সঙ্গে ১০ বলে ঝড়ো ২৫ রানের ইনিংস খেলে ফিরেছিলেন উমেশ যাদব।

বাংলাদেশি বোলারদের হতাশার প্রথম ইনিংসে সফল কেবল আবু জায়েদ রাহী। ভারতের হারানো ৬ উইকেটের ৪টিই তার দখলে। আর একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম