তাইবুর-শুভর সেঞ্চুরি, হালিমের ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৯:০১

তাইবুর-শুভর সেঞ্চুরি, হালিমের ৫ উইকেট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে প্রথম স্তরের শীর্ষ দুই দল খুলনা ও ঢাকা সমানতালে লড়াই করছে।

তাইবুর রহমানের সেঞ্চুরিতে শনিবার শেষ রাউন্ডের প্রথম দিন খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে ২৭৩ রান করেছে ঢাকা। খুলনার আব্দুল হালিম নেন ৫ উইকেট।

প্রথম স্তরের অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সোহরওয়ার্দী শুভর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৩ রান করেছে রংপুর। গতবারের চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন দেলোয়ার হোসেন, তিনটি পান মোহর শেখ।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে হালিমের শেষ দুই বলে টানা উইকেট হারায় ঢাকা। ৪৭ রানে তাদের ৩ ব্যাটসম্যান সাজঘরে ফিরলে আব্দুল মজিদের সঙ্গে তাইবুরের ১২৯ রানের জুটি প্রতিরোধ গড়ে।

তাইবুর-শুভর সেঞ্চুরি, হালিমের ৫ উইকেট মজিদ ৬৬ রানে বিদায় নেওয়ার পর শুভাগত হোমের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে আউট হন তাইবুর। তিনি ইনিংস সেরা ১১০ রান করেন ১৮৯ বলে ৭ চার ও ৩ ছয়ে। এরপর শুভাগতর অপরাজিত ৫৬ রানে সংগ্রহ বড় করতে থাকে ঢাকা।

খুলনার পক্ষে হালিম সর্বোচ্চ ৫ উইকেট নেন ১৬.১ ওভারে মাত্র ২৭ রান দিয়ে। অন্য দুটি উইকেট জিয়াউর রহমানের।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরকে ব্যাটিং বিপর্যয় থেকে বাঁচান শুভ। রাজশাহীর কাছে ৯৪ রানে ৪ উইকেট হারানোর পর তিনি আরিফুল হকের (৫৭) সঙ্গে ১১১ রানের জুটি গড়েন। অধিনায়ক নাঈম ইসলাম খেলেন ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম