পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৯, ১৮:০১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:৫৯

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার পঞ্চম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রাথমিক ড্রাফটে আছে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম। সবার জায়গা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বাংলাদেশের ১০ ক্রিকেটার হলেন– তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আমিনুল ইসলাম, আল আমিন, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন ও অলক কাপালি।

পিএসএল শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি। ১৪টি দেশ থেকে ১৪৪ জন ক্রিকেটার রয়েছেন গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে যারা ডাক পাবেন তাদের মূল্যমান হবে ৪৪ থেকে ৫৮ হাজার মার্কিন ডলার। গোল্ডের ওপরের ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ড। এ দুই ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হবে শিগগিরই।

গোল্ড ক্যাটাগরির ড্রাফটে আছেন ইংল্যান্ডের ৪৮ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪০ জন, শ্রীলঙ্কার ১৯ জন, বাংলাদেশের ১০ জন, আফগানিস্তানের ৬ জন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৪ জন এবং আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ৩ জন করে। এছাড়া কানাডা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই ক্যাটাগরিতে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম