ইডেনে প্যারাট্রুপার শো বাতিল

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ১১:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১১:৫৯

হচ্ছে না প্যারাট্রুপার শো নিরাপত্তা শঙ্কায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বাতিল করেছে ইডেন গার্ডেনসের প্যারাট্রুপার শো। ভারত ও বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টে টসের আগে আর্মি প্যারাট্রুপাররা দুই দলের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবেন, এমনটা হওয়ার কথা ছিল।

সিএবি সূত্রে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারত ও বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্টের আগের দিন নিরাপত্তা ছাড়পত্র না মেলায় এই বিশেষ ইভেন্ট বাতিল করতে হয়েছে। শেষ মুহূর্তের সূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকতে পারছেন না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে হতে যাওয়া প্রথম দিবা-রাত্রির টেস্টের ঘণ্টা বাজাবেন খেলার শুরুতে।

শীতকালে ম্যাচ হওয়ায় গোলাপি বলের এই টেস্টের সময়েও এসেছে কিছুটা পরিবর্তন। ৪০ মিনিটের নৈশভোজের পর চা বিরতি হওয়ার কথা। কিন্তু কলকাতায় স্বাভাবিক টেস্টের মতো প্রথম সেশন শেষে বেলা ৩টায় হবে লাঞ্চ বিরতি এবং শেষ সেশনের আগে থাকবে ২০ মিনিটের চা বিরতি।

আইসিসির নিয়ম অনুযায়ী দুই দল আলোচনার ভিত্তিতে প্লেয়িং কন্ডিশন পাল্টাতে পারবে। লাঞ্চ বিরতিতে একটি চ্যাট শো থাকবে ফ্যাব ফাইভদের নিয়ে, যেখানে আলোচনা করবেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্ণণ ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

চা বিরতির সময় সোরেন্দু অ্যান্ড গ্রুপের যন্ত্রসঙ্গীত শুনতে পাবেন দর্শকরা, এসময় সাবেক অধিনায়করা অংশ নেবেন ল্যাপ অব অনারে। প্রথম দিনের খেলা শেষে গান গাইবেন রুনা লায়লা। জিৎ গাঙ্গুলীর সাংস্কৃতিক প্রোগামে শেষ হবে উদ্বোধনী দিনের আয়োজন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম