ওয়ার্নারের সেঞ্চুরিতে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ১৫:৪৭আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৫:৪৭

ডেভিড ওয়ার্নারের স্বস্তির সেঞ্চুরি অ্যাশেজে কঠিন সময় পার করা ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার সামার মৌসুমের শুরুতেই ফিরলেন ছন্দে। নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩১২ রান।

পাকিস্তানকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। সফরকারীদের মাত্র ২৪০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে শুরু করেছে দুর্দান্ত। প্রথম দিন পাকিস্তান অলআউট হওয়ার পর দিন শেষের ঘোষণা আসে। আজ (শুক্রবার) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সারাদিনে হারিয়েছে মাত্র ১ উইকেট।

এবারের অ্যাশেজে ধারাবাহিক ব্যর্থ ছিলেন ওয়ার্নার। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ইংল্যান্ডের মাটিতে নেমেছিলেন প্রথম টেস্ট খেলতে। যদিও কিছুই করতে পারেননি এই ওপেনার। ব্যর্থতার বৃত্ত ভেঙে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ১৫১ রানে। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২২তম সেঞ্চুরি।

উদ্বোধনী জুটিতেই অস্ট্রেলিয়ার পায় বড় জুটি। ওয়ার্নার ও জো বার্নস যোগ করেন ২২২ রান। একটুর জন্য সেঞ্চুরি পাননি বার্নস। ৯৭ রানে আউট হয়েছেন এই ওপেনার। ১৬৬ বলের ইনিংসটি বার্নস সাজান ১০ বাউন্ডারিতে।

ওয়ার্নার অবশ্য ভুল করেননি, চমৎকার ব্যাটিংয়ে অপরাজিত আছেন দেড়শ ছাড়ানো ইনিংস খেলে। ২৬৫ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি ১০ বাউন্ডারিতে। ওয়ার্নারের সঙ্গে দিন শেষ করেছেন ওয়ান ডাউনে নামা মার্নাস ল্যাবুশ্যাগনে। অ্যাশেজে চমৎকার সময় কাটানো এই ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করে অপরাজিত ৫৫ রানে।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার হারানো একমাত্র উইকেটটি নিয়েছেন পাকিস্তান স্পিনার ইয়াসির শাহ। মোটেও সুবিধা করতে পারেনি ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পেসার নাসিম শাহ। ১৬ ওভারে ৬৫ ‍রান খরচ করলেও এখনও পাননি উইকেটের দেখা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম