রাহানেকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৪:৩১ আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৪:৩৮

আজিঙ্কা রাহানে ইডেনের দিবা-রাত্রির টেস্টে লিড বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় দিন শুরু করেছে ভারত। প্রথম ইনিংসে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ২৪১, লিড ১৩৫ রানের।

বাংলাদেশের বোলারদের ওপর চাপ ক্রমশই বাড়ছিল। ভয়ঙ্কর হয়ে উঠছিল বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে জুটি। অবশেষে রাহানেকে ফিরিয়ে এই জুটি ভাঙলেন তাইজুল ইসলাম।

দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তাইজুল। কলকাতার দিবা-রাত্রির টেস্টে প্রথম স্পিনার হিসেবে উইকেট পেয়েছেন তিনি। রাহানেকে পয়েন্টে এবাদত হোসেনের ক্যাচ বানিয়ে উইকেট উৎসব করেছেন এই বাঁহাতি স্পিনার।

টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি পূরণ করা রাহানে আউট হয়েছেন ৫১ রানে। ৬৯ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারিতে। তার আউটে ভেঙেছে কোহলির সঙ্গে গড়া ৯৯ রানে জুটি। 

২০০ ছাড়ালো ভারত

দ্বিতীয় দিনের শুরুতেও দুর্দান্ত ভারত। বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। তাদের ব্যাটে ভর দিয়ে ২০০ ছাড়িয়েছে স্বাগতিকরা। একই সঙ্গে নিয়েছে ১০০ ছাড়ানো লিড।

হাফসেঞ্চুরি নিয়ে দিন শুরু করা কোহলি এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন ভারতীয় অধিনায়ক। প্রথম দিনই অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রান করার রেকর্ড গড়েছেন এই ব্যাটসম্যান।

কলকাতা টেস্টের দ্বিতীয় দিন শুরু

অন্ধকার কাটিয়ে আলো ফেরানোর মিশনে কলকাতা টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছে বাংলাদেশ। দিবা-রাত্রির এই টেস্টে সফরকারীদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে ভালো অবস্থানে ভারত।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি চিন্তিত ছিলেন ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করা নিয়ে। যদিও এই ব্যাটসম্যান চ্যালেঞ্জটা উতরে গিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। তার হার না মানা হাফসেঞ্চুরিতে ইডেনের দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন শেষ করে ভারত ৩ উইকেটে ১৭৪ রানে। যাতে স্বাগতিকরা পায় ৬৮ রানের লিড। কোহলি ৫৯ রানে ও আজিঙ্কা রাহানে দ্বিতীয় দিন শুরু করেছেন ২৩ রানে।

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
সর্বশেষ খবর
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা